বরিশাল ০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, সড়কপথে ভোলা থেকে যাওয়া যাবে বরিশাল-ঢাকা বরিশাল বিএম কলেজ: বিসিএস শিক্ষকদের আন্দোলনের মুখে অধ্যাপ‌ক আজাদের পদায়ন বাতিল বরগুনায় প্লাস্টিকের ব্যাগে জীবিত উদ্ধার নবজাতকের ঠাঁই হলো আগৈলঝাড়ার ছোটমণি নিবাসে আগৈলঝাড়ায় ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: আদালতে ৬০ বছরের আসামির আত্মসমর্পণ গৌরনদীতে বেদে পল্লীতে দু’পক্ষের হামলা-পাল্টা হামলা, নারীসহ আহত ১৫ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে নদীগর্ভে বিলীনের পথে স্কুল: রক্ষার দাবিতে নদীর তীরে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় ৬০ জন শনাক্ত, গ্রেপ্তার ৩২ আগৈলঝাড়ায় ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টা বরিশালে হামে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

বরিশাল বিএম কলেজ: বিসিএস শিক্ষকদের আন্দোলনের মুখে অধ্যাপ‌ক আজাদের পদায়ন বাতিল

Agailjhara Post
  • ১১:৩১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 4

বি‌সিএস ক‌্যাডার শিক্ষক‌দের আন্দোল‌নের মু‌খে উপাধ‌্যক্ষ প‌দে পদায়ন বাতিল করা হ‌লো ব‌রিশাল বিএম ক‌লে‌জের অধ‌্যাপক আবুল কালাম আজা‌দের।

বৃহস্প‌তিবার (২৭ আগস্ট) টানা ৭‌দিন পর শিক্ষা মন্ত্রনাল‌য়ের মাধ‌্যমিক ও উচ্চ শিক্ষা বিভা‌গ সরকা‌রি ক‌লেজ ২ এর উপ স‌চিব এ এস এম শাহ‌রিয়ার জাহান সাক্ষ‌রিত এক প্রজ্ঞ‌পা‌নে এ তথ‌্য নি‌শ্চিত হওয়া গে‌ছে।

এদি‌কে বা‌তি‌লের আগ মুহুর্তে বৃহস্প‌তিবার সকাল ১১টায় অধ‌্যাপক আজা‌দের প‌ক্ষে একদল শিক্ষার্থী প্রশাস‌নিক ভব‌নের সাম‌নে বি‌ক্ষোভ কর‌লে শিক্ষকরা অধ‌্যক্ষের কার্যাল‌য়ে তালা ঝুলি‌য়ে দেন। এ নি‌য়ে ছাত্রদের দুই প‌ক্ষে হাতাহা‌তি ঘ‌টে।

বৃহস্প‌তিবার দুপু‌রে জা‌রি করা প্রজ্ঞাপ‌নে উল্লেখ করা হয়, গত ২০ আগস্ট এক প্রজ্ঞাপ‌নে ৮ নং ক্রমি‌কে বিএম ক‌লে‌জের ইসলা‌মের ইতিহাস ও সংস্কৃ‌তি বিভা‌গের অধ‌্যাপক আবুল কালাম আজাদ‌কে ওই ক‌লে‌জের উপাধ‌্যক্ষ প‌দে পদায়ন করা হয়। প্রশাস‌নিক কার‌নে ওই পদায়ন বা‌তিল করা হলো।

প্রত‌্যক্ষদর্শীরা জানান, বৃহস্প‌তিবার সকাল ১০টার দি‌কে ইসলামের ইতিহাস বিভা‌গের একদল শিক্ষার্থী অধ‌্যাপক আজা‌দকে যোগদানের দাবী‌তে প্রশাস‌নিক ভব‌নের সাম‌নে বি‌ক্ষোভ কর‌তে থা‌কে। একই সম‌য়ে বি‌সিএস শিক্ষক‌দের পক্ষ নি‌য়ে অপর একদল ছাত্র অবস্থান নি‌লে দুই প‌ক্ষে হাতাহা‌তি ঘ‌টে। এক পর্যা‌য়ে শিক্ষকরা ঘটনাস্থ‌লে জ‌ড়ো হয়ে শিক্ষার্থী‌দের শান্ত করার চেস্টা ক‌রেন।

শিক্ষার্থীরা জা‌নি‌য়ে‌ছেন, বেলা সা‌ড়ে ১১টার দি‌কে ক‌লে‌জের মস‌জিদ গে‌ট পর্যন্ত এসে অধ‌্যক্ষ প্রফেসর ড. তাজুল ইসলাম কার্যাল‌য়ের সাম‌নে হৈ‌চৈ ও হট্ট‌গোল দে‌খে গা‌ড়ি নি‌য়ে দ্রুত সট‌কে প‌ড়েন। এ সময় ছাত্ররা শ্লোগান দেয়।

ক‌লেজের দা‌য়িত্বশীল এক‌টি সুত্র জা‌নি‌য়ে‌ছে, বৃহস্প‌তিবার সকা‌লে অধ‌্যাপক আজাদ ইসলা‌মের ইতিহাস বিভা‌গের এক‌টি ক‌ক্ষে ঢু‌কে ছাত্রদের উত্তে‌জিত ক‌রে তু‌লেন। ওই ছাত্ররাই প্রশাস‌নিক ভব‌নে এসে বি‌ক্ষোভ ক‌রেন।

আন্দোলনরত ক‌লে‌জের সহকা‌রি অধ‌্যাপক জহিরুল ইসলাম ব‌লেন, ‘‘তা‌দের আন্দোলন ব‌্যা‌ক্তির বিরু‌দ্ধে ছিল না। ক‌্যাডা‌রের মর্যাদা রক্ষায় আন্দোলন ক‌রে‌ছেন। অধ‌্যাপক আজাদ ছিলেন ১০% কোটায় আসা নন ক‌্যাডার শিক্ষক। তারা ক‌্যাডারভুক্ত ক‌লে‌জে প্রশাস‌নিক প‌দে নন ক‌্যাডার পদায়‌নে ২০১৭ সাল থে‌কে আন্দোলন ক‌রে আস‌ছেন।’’

এ বিষ‌য়ে জান‌তে বিএম ক‌লে‌জের অধ‌্যক্ষ প্রফ্রে ড. তাজুল ইসলাম‌কে একা‌ধিকবার ফোন দেয়া হ‌লেও তিনি রিসিভ ক‌রেন‌নি।

প্রসঙ্গত, গত বৃহস্প‌তিবার থে‌কে বিএম ক‌লে‌জের বি‌সি‌এস শিক্ষকরা ক‌লেজ‌টি‌তে উপাধ‌্যক্ষ প‌দে নন ক‌্যাডার ব‌্যক্তিকে পদায়‌নের প্রতিবা‌দে কলম‌বি‌র‌তি, অবস্থান কর্মসুচী ক‌রে আস‌ছি‌লেন। তারা গত ৬ দিন ধ‌রে পদায়ন হওয়া অধ‌্যাপক আবুল কালাম আজাদ‌কে যোগদা‌নে বাধা দেন।

নিউজটি শেয়ার করুন

বরিশাল বিএম কলেজ: বিসিএস শিক্ষকদের আন্দোলনের মুখে অধ্যাপ‌ক আজাদের পদায়ন বাতিল

১১:৩১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬