বরিশাল ০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে নদীগর্ভে বিলীনের পথে স্কুল: রক্ষার দাবিতে নদীর তীরে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় ৬০ জন শনাক্ত, গ্রেপ্তার ৩২ আগৈলঝাড়ায় ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টা বরিশালে হামে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১০০, নিখোঁজ ৫৭৯ পর্যটক গৌরনদীতে টিটিসির অনিয়ম ধামাচাঁপা দিতে এআই দিয়ে ই-পেপার তৈরি করে প্রচার গৌরনদীতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: চাচার বিরুদ্ধে মামলা, অভিযুক্ত পলাতক বরিশালে হাঁস-মুরগির দোকানেই মেলে পাত্র-পাত্রীর খোঁজ, দুই দশকে ২৫০ বিয়ে বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৩

বরিশালে নদীগর্ভে বিলীনের পথে স্কুল: রক্ষার দাবিতে নদীর তীরে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

Agailjhara Post
  • ০৮:৩৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 11

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সন্ধ্যা নদীর ভয়াবহ ভাঙন থেকে দুটি বিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও বাসিন্দারা।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া ও উত্তর বাহেরচর বাজার এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

আয়োজকরা জানান, চলতি বর্ষায় সন্ধ্যা নদীর প্রবল স্রোতে পশ্চিম ভূতেরদিয়া এলাকায় নতুন করে ভাঙন শুরু হয়েছে, যাতে ইতিমধ্যে গ্রামের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে অর্ধশতাধিক পরিবারের ভিটেবাড়ি, মধ্য-পশ্চিম ভূতেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং উত্তর বাহেরচর বাজার।

বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বজলুর রহমান মিন্টু বলেন, “প্রতিবছর নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন উপজেলাবাসী, কিন্তু স্থায়ী সমাধান না থাকায় বাড়ছে ভোগান্তি।“ কেদারপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহসিন মুন্না দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “অন্যথায় বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।“

এ প্রসঙ্গে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল জানান, প্রতি বর্ষায় জেলার বিভিন্ন উপজেলায় নদীভাঙন তীব্র হয়। আড়িয়াল খাঁ, সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন রোধে ইতিমধ্যে কয়েকটি প্যাকেজে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ চলছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

বরিশালে নদীগর্ভে বিলীনের পথে স্কুল: রক্ষার দাবিতে নদীর তীরে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

০৮:৩৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬