বরিশাল ০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে নদীগর্ভে বিলীনের পথে স্কুল: রক্ষার দাবিতে নদীর তীরে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় ৬০ জন শনাক্ত, গ্রেপ্তার ৩২ আগৈলঝাড়ায় ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টা বরিশালে হামে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১০০, নিখোঁজ ৫৭৯ পর্যটক গৌরনদীতে টিটিসির অনিয়ম ধামাচাঁপা দিতে এআই দিয়ে ই-পেপার তৈরি করে প্রচার গৌরনদীতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: চাচার বিরুদ্ধে মামলা, অভিযুক্ত পলাতক বরিশালে হাঁস-মুরগির দোকানেই মেলে পাত্র-পাত্রীর খোঁজ, দুই দশকে ২৫০ বিয়ে বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৩

বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৩

Agailjhara Post
  • ১২:১৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / 11

মাদক, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে বরিশাল মহানগরে বিশেষ অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে পাঁচটি ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে খালেদাবাদ রিফিউজি কলোনি ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে আরও পাঁচজনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা-পুলিশ।

বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক বিশেষ দল বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক মামলায় একজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন, নিয়মিত ও পূর্বের মামলায় চারজন, অন্যান্য আইনে একজন এবং বরিশাল মহানগর অধ্যাদেশ আইনে চারজনকে গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে খালেদাবাদ রিফিউজি কলোনি এলাকায় সোমবার রাত আটটা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে অভিযান চালানো হয়। চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের ধরতে কলোনি ও আশপাশের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়।TV & Video

অভিযানে আটক পাঁচজন হলেন মো. রফিকুল ইসলাম ওরফে গাজা রফিক, মো. রিফাত হোসেন বিল্লাল (১৮), মো. মিঠুন মৃধা (৩১), মো. রাব্বি খান (২৩) ও মো. ইমরান (২৬)।

বিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইন এবং সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি মডেল) অলক কান্তি শর্মার নেতৃত্বে বিশেষ দলটি অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও মাদক কারবার ও বিভিন্ন অপরাধসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। অপরাধ দমনে স্থানীয়দের সহযোগিতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বিএমপি।

বিএমপি মিডিয়া সেল জানিয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৩

১২:১৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬