বরিশাল ০২:০২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বরিশালে লোডশেডিংয়ের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির হ্যারিকেন মিছিল আগৈলঝাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু আগৈলঝাড়ায় ফুটবল খেলতে গিয়ে পেটে বলের আঘাতে মাদ্রাসাছাত্রের মৃত্যু গৌরনদীতে ৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করল ১৩ বছরের মুসাইব আগৈলঝাড়ায় ক্রসফায়ারে দুজনকে হত্যা : হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ এক পা হারিয়েও থামেনি বরিশালের সামিয়া, প্রতিকূলতা জয় করে এসএসসিতে সাফল্য উজিরপুরে নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক ছাত্রদল নেতা, অতঃপর গণধোলাই বরিশাল জেলা জজ আদালতের ফটকের সামনে ককটেল বিস্ফোরণ জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা বিভাগ বরিশাল, জেলা পটুয়াখালী বরিশালের উজিরপুরে ক্লাস চলাকালে শিক্ষকের মাথায় ছাদের পলেস্তারা

আগৈলঝাড়ায় ফুটবল খেলতে গিয়ে পেটে বলের আঘাতে মাদ্রাসাছাত্রের মৃত্যু

Agailjhara Post
  • ০২:৫৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 284

বরিশালের আগৈলঝাড়ায় ফুটবল খেলার সময় আঘাত পেয়ে আবু সাইদ (১৯) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরের আগে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির মাঠে এ ঘটনা ঘটে। নিহত আবু সাইদ উপজেলার আল জামিয়াতুন নাফিছিয়া আল-ইসলামিয়া (মার্কাজ) মাদ্রাসার কাফিয়া (নবম) বিভাগের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায়।

মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম জানান, সাপ্তাহিক ছুটির দিনে আবু সাইদ মাঠে ফুটবল খেলতে যান। খেলায় গোলরক্ষকের দায়িত্বে থাকা অবস্থায় বল ধরতে গিয়ে আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সহখেলোয়াড়েরা তাঁকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আগৈলঝাড়ায় ফুটবল খেলতে গিয়ে পেটে বলের আঘাতে মাদ্রাসাছাত্রের মৃত্যু

০২:৫৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬