বরিশাল ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩,৭৫৭ মেগাওয়াট লোডশেডিংয়ের রেকর্ড আট পরীক্ষার্থী, সাত শিক্ষক এসএসসির ফলাফলে সবাই ফেল সাবেক ডিসি খায়রুলের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগ বিশ্ব‌বিদ‌্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, ববির বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত ববি শিক্ষার্থী নিহতের প্রতিবাদ: আবারও বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বাংলাদেশে এসে বরিশালের মেয়েকে বিয়ে করলেন চীনা যুবক মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ বরিশালের মালাই চপ ও ছানার জিলাপিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ক্যাম্পাসে আর ফেরা হলো না ইয়াসিনের, দাফন ঠাকুরগাঁওয়ে

গৌরনদীতে ঢালাইয়ের সময় ভেঙে পড়ল সেতুর পাটাতন

Agailjhara Post
  • ০৯:৩০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / 214

বরিশালের গৌরনদী উপজেলায় নির্মাণাধীন সেতুতে ঢালাই দেওয়ার সময় পাটাতন ধসে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার দুপুরে উপজেলার আহম্মদকাঠি মৃধা বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র জানিয়েছেন।

গৌরনদী উপজেলা দুর্যোগ ও ত্রাণ কার্যালয় থেকে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ৩৫ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের ঠিকাদারি পান ‘ডায়নামিক আইটি সপ’। তবে মূল ঠিকাদারের কাছ থেকে প্রকল্পটি ক্রয় করে সেতুটি বাস্তবায়ন করছেন আবুল ফয়েজ শরীফ নামের এক ঠিকাদার।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতু নির্মাণে পুরনো ও হালকা বাঁশ ব্যবহার করে পানির মধ্যে শাটারিং তৈরি করা হয়। এর উপর সেতুতে ঢালাই দেওয়া হয়। তবে চাপ সহ্য করতে না পেরে ঢালাইসহ পাটাতন খালে ধসে পড়ে।

সেতু নির্মাণ কাজের ঠিকাদার ফয়েজ শরীফ বলেন, “খালের গভীরতা বেশি হওয়ায় শাটারিং নড়ে যায়। এক পর্যায়ে তা ভেঙে পড়ে। তাৎক্ষণিক কাজ বন্ধ করে দেওয়া হয়। পুনরায় কাজটি করে দেওয়া হবে। ক্ষতি আমার হবে। দরপত্র অনুযায়ী কাজ করা হবে।”

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস বলেন, “আমাদের না জানিয়ে ঢালাই দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানিয়েছি। ঠিকাদারকে নতুন করে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।”

সেতুর গুণগত মানের ত্রুটি পাওয়া গেলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম।

নিউজটি শেয়ার করুন

গৌরনদীতে ঢালাইয়ের সময় ভেঙে পড়ল সেতুর পাটাতন

০৯:৩০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬