বরিশাল ১০:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশে এসে বরিশালের মেয়েকে বিয়ে করলেন চীনা যুবক মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ বরিশালের মালাই চপ ও ছানার জিলাপিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ক্যাম্পাসে আর ফেরা হলো না ইয়াসিনের, দাফন ঠাকুরগাঁওয়ে আগৈলঝাড়ায় বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ৩ ভারতে পালানোর সময় আগৈলঝাড়ার হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার বরিশাল বোর্ডে শতভাগ পাস ১৫ স্কুলে, ৫ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ এসএসসির ফলাফলে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা এসএসসির ফলে বরিশাল বোর্ডে মেয়েরা এগিয়ে, বেড়েছে পাসের হার এসএসসি ও সমমানের পরীক্ষা: বরিশাল বোর্ডে পাসের হার ৬০.৩৫%, জিপিএ-৫ পেয়েছে ২৭৭৮ জন

বরিশাল বোর্ডে শতভাগ পাস ১৫ স্কুলে, ৫ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

Agailjhara Post
  • ১০:২৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 74

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ১৫টি বিদ্যালয়ের সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তবে গত বছরের তুলনায় এবার শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা কমেছে। গত বছর এ সংখ্যা ছিল ১৭টি।

সোমবার (১০ আগস্ট) সকালে ফলাফলের এ তথ্য নিশ্চিত করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। এ সময় বোর্ডের সচিব অধ্যাপক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ হাজার ৫১৫টি বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৫টি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে।

জেলা হিসেবে সবচেয়ে বেশি শতভাগ পাস করা বিদ্যালয় রয়েছে বরিশালে। এ জেলায় ৭টি বিদ্যালয়ের সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এছাড়া পিরোজপুরে ৩টি, বরগুনায় ২টি, ভোলায় ২টি এবং ঝালকাঠিতে ১টি বিদ্যালয় শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে।

তবে বোর্ডের সার্বিক ফলাফলে দেখা গেছে, উল্লেখযোগ্য সংখ্যক বিদ্যালয়ের পাসের হার ৫০ শতাংশের নিচে। ১ হাজার ৫১৫টি বিদ্যালয়ের মধ্যে ৯৩৯টি প্রতিষ্ঠানে পাসের হার ৫০ শতাংশের বেশি হলেও শতভাগের নিচে রয়েছে। অন্যদিকে ৫৫৬টি বিদ্যালয়ে পাসের হার ৫০ শতাংশেরও কম।

সবচেয়ে উদ্বেগের বিষয়, তিন জেলার পাঁচটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এর মধ্যে বরিশাল জেলার দুটি, ঝালকাঠির দুটি এবং পিরোজপুর জেলার একটি বিদ্যালয় রয়েছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, ঝালকাঠি সদর উপজেলার সাওরাকাঠি নব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে সাতজন পরীক্ষার্থী এবং কাঠালিয়া উপজেলার বানাই রাবেয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ছয়জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পিরোজপুর সদর উপজেলার পোরগোলা মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় আটজন।

এ ছাড়া বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কেরামত গায়জাউদ্দীন নূরমোহাম্মদ উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন এবং মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম রতনপুর পঙ্কজ দেবনাথ উচ্চ বিদ্যালয় থেকে সাতজন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এসব বিদ্যালয় থেকে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি।

ফলাফলের এই চিত্রে একদিকে যেমন শতভাগ পাস করা প্রতিষ্ঠানগুলোর সাফল্য উঠে এসেছে, তেমনি যেসব বিদ্যালয়ে পাসের হার কম কিংবা কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার মান ও ফলাফল নিয়ে নতুন করে বিশ্লেষণের প্রয়োজনীয়তাও সামনে এসেছে।

নিউজটি শেয়ার করুন

বরিশাল বোর্ডে শতভাগ পাস ১৫ স্কুলে, ৫ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

১০:২৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬