বরিশাল ১২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আট পরীক্ষার্থী, সাত শিক্ষক এসএসসির ফলাফলে সবাই ফেল সাবেক ডিসি খায়রুলের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগ বিশ্ব‌বিদ‌্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, ববির বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত ববি শিক্ষার্থী নিহতের প্রতিবাদ: আবারও বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বাংলাদেশে এসে বরিশালের মেয়েকে বিয়ে করলেন চীনা যুবক মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ বরিশালের মালাই চপ ও ছানার জিলাপিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ক্যাম্পাসে আর ফেরা হলো না ইয়াসিনের, দাফন ঠাকুরগাঁওয়ে আগৈলঝাড়ায় বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ৩

ববি শিক্ষার্থী নিহতের প্রতিবাদ: আবারও বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

Agailjhara Post
  • ০৬:০০:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 11

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ইয়াসিন আরাফাত সড়ক দুর্ঘটনায় নিহতের প্রতিবাদে ও তাঁর পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ফের অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার সন্ধ্যা ৭টা থেকে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়।

এর আগে দুপুরে ইয়াসিন আরাফাতের মৃত্যুর ঘটনায় বিভিন্ন দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় দুর্ঘটনার পর সঠিক সময়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত না হওয়ায় তাঁদের শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। পাশাপাশি নিহত ইয়াসিনের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণের দাবিও তোলেন তাঁরা।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরের সামনে ইয়াসিন আরাফাতের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিহত ইয়াসিনের পরিবারকে ১০ লাখ টাকা এবং সড়ক ও জনপথ বিভাগ ও বিআরটিসির পক্ষ থেকে আরও ৭ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে শিক্ষার্থীরা এই ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করে এক কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে মহাসড়ক অবরোধ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ইয়াসিন আরাফাতের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে, দুর্ঘটনার পর প্রক্টরিয়াল বডির দায়িত্বশীলদের ভূমিকা খতিয়ে দেখে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

একই সঙ্গে নিহত ইয়াসিনের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী মো. রাজিব বলেন, ‘আমরা দুপুরে আলোচনা করে ভেবেছিলাম, প্রশাসন আমাদের দাবিগুলো মেনে নেবে। প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু দুঃখের বিষয়, দুপুর গড়িয়ে রাত হলেও এখন পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়নি। আবার নামমাত্র ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।’

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মামুন আর রশিদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পাঁচ লাখ টাকা দেওয়ার কথা। তারপরও আমি ১০ লাখ টাকার ব্যবস্থা করেছি। এ ছাড়া বিআরটিসি এবং সড়ক ও জনপথ বিভাগ মিলে আরও সাত লাখ টাকা দিতে চেয়েছে।’

নিউজটি শেয়ার করুন

ববি শিক্ষার্থী নিহতের প্রতিবাদ: আবারও বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

০৬:০০:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬