বরিশাল ০২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩,৭৫৭ মেগাওয়াট লোডশেডিংয়ের রেকর্ড আট পরীক্ষার্থী, সাত শিক্ষক এসএসসির ফলাফলে সবাই ফেল সাবেক ডিসি খায়রুলের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগ বিশ্ব‌বিদ‌্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, ববির বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত ববি শিক্ষার্থী নিহতের প্রতিবাদ: আবারও বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বাংলাদেশে এসে বরিশালের মেয়েকে বিয়ে করলেন চীনা যুবক মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ বরিশালের মালাই চপ ও ছানার জিলাপিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩,৭৫৭ মেগাওয়াট লোডশেডিংয়ের রেকর্ড

Agailjhara Post
  • ০৭:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 5

১০ ঘণ্টার ব্যবধানে দেশে সর্বোচ্চ লোডশেডিং– এর নতুন রেকর্ড হয়েছে। রবিবার রাত ১টায় সারা দেশে ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট লোডশেডিং ছিল। তার আগে বেলা ৩টায় সর্বোচ্চ লোডশেডিং ছিল ৩ হাজার ৬৭১ মেগাওয়াট।

সম্প্রতি অনেক এলাকায় দিন-রাতে মোট ১০ থেকে ১২ ঘন্টা বিদ্যুৎহীন থাকতে হয়েছে গ্রাহকদের। সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন গ্রামের মানুষ।

২১ জুলাই মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল বিকল হওয়ার পর থেকেই বাড়তে থাকে লোডশেডিং ভোগান্তি। সম্প্রতি টার্মিনালটি আংশিকভাবে চালু হলেও গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফেরেনি।

জ্বালানি সংকটে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ৫ হাজার মেগাওয়াট থেকে নেমেছে সাড়ে ৩ হাজারের ঘরে। এছাড়া ভারতের ঝাড়খন্ডের আদানি কেন্দ্র থেকেও ৪০০ মেগাওয়াট পর্যন্ত কমেছে বিদ্যুৎ সরবরাহ। ফার্নেসওয়েল নির্ভর কেন্দ্রগুলো থেকেও কমেছে বিদ্যুৎ।

পাওয়ারগ্রিডের তথ্যমতে, গতকাল দুপুর ১২টা থেকে বিকেল ৪টা এবং রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ ছিল চাহিদার তুলনায় ৩ হাজার থেকে ৩ হাজার সাড়ে ৭০০ মেগাওয়াট কম।

নিউজটি শেয়ার করুন

দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩,৭৫৭ মেগাওয়াট লোডশেডিংয়ের রেকর্ড

০৭:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬