বরিশাল ০৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
উজিরপুরে খাল খনন শেষে সাশ্রয় হওয়া ৬০ লক্ষ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও উজিরপুরে বিএনপি নেতার বাঁশের সাঁকো উদ্বোধন, সমালোচনার ঝড় বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত সারাদেশে বোমা হামলার আশঙ্কা, পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি টানা বর্ষণে বিপর্যস্ত ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর অংশ বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি জামালের বরিশালে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু জাসাস নেতা রুহুল আমিনের মায়ের ইন্তেকাল, আগৈলঝাড়ায় দাফন সম্পন্ন; জাসাসের শোক প্রকাশ রাজপথ থেকে আড়ালে বীরেরা: দুই বছর পর কোথায় বরিশালের জুলাই আন্দোলনের ‘প্রতীকী মুখ’রা?

গৌরনদীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

Agailjhara Post
  • ০৬:১৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 97

বরিশালের গৌরনদীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রিপন রায় (৪৪) নামের এক চালক নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী থানাধীন খাঞ্জাপুর গ্রামের মৃধা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন রায় বরিশাল নগরের এয়ারপোর্ট থানার কাশিপুর এলাকার ইছাকাঠী কলোনির মৃত পিটার রায়ের ছেলে।

গৌরনদী হাইওয়ে পুলিশ সূত্র জানায়, শুক্রবার বিকেলে রিপন রায় বরিশাল থেকে মোটরসাইকেলে করে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে খাঞ্জাপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির কারণে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মহাসড়কে ছিটকে পড়েন। এতে গুরুতর আহত হন তিনি।

খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় রিপন রায়কে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুতগতির কারণে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

গৌরনদীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

০৬:১৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬