বরিশাল ০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা বিভাগ বরিশাল, জেলা পটুয়াখালী বরিশালের উজিরপুরে ক্লাস চলাকালে শিক্ষকের মাথায় ছাদের পলেস্তারা লোডশেডিংয়ে দিশেহারা বরিশালের মানুষ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল গৌরনদীতে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ, ডিলারকে জরিমানা সূর্যাস্তের পর শিক্ষার্থীদের আড্ডা নিষেধ, সন্ধ্যার আগেই শেষ করতে হবে কোচিং স্বর্ণপদকের স্বপ্ন নিয়ে চীনের পথে পটুয়াখালীর রাইয়ান আগৈলঝাড়ায় জমি নিয়ে বিরোধে রাতের আঁধারে ৫ শতাধিক ফলজ গাছ কাটার অভিযোগ ঝালকাঠিতে হাসপাতাল থেকে ডেকে নিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ গৌরনদীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল মরদেহ অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী

ক্যাম্পাসে আর ফেরা হলো না ইয়াসিনের, দাফন ঠাকুরগাঁওয়ে

Agailjhara Post
  • ১২:৫২:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 26

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাতের আর ক্যাম্পাসে ফেরা হলো না। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রোববার (৯ আগস্ট) রাতে মারা যান তিনি।

ইয়াসিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহপাঠীদের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভও দেখা দিয়েছে। নিরাপদ সড়ক, ক্যাম্পাসসংলগ্ন সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবি পূরণ না হলে সোমবার ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক আবারও অবরোধ করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি দপদপিয়া এলাকায় একটি বাসের সঙ্গে থ্রি-হুইলারের সংঘর্ষ হয়। এতে ইয়াসিনসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত ইয়াসিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। তবে পথে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তিনি মারা যান।

ইয়াসিনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ক্ষুব্ধ হয়ে সড়কে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাত ৮টার দিকে তারা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। রাত সাড়ে ১০টার দিকে ইয়াসিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। পরে রাত ১২টার দিকে অবরোধ সাময়িকভাবে স্থগিত করেন তারা।

শিক্ষার্থীরা জানান, সোমবার সকাল থেকে সড়ক ও জনপথ বিভাগ সংস্কারকাজ শুরু না করলে আন্দোলন আরও কঠোর করা হবে। একই সঙ্গে ইয়াসিনের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কয়েকটি দাবি তুলে ধরবেন তারা। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন শিক্ষার্থীরা।

এদিকে ইয়াসিনের মরদেহ বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনা হচ্ছে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান। তিনি জানান, পরিবারের সদস্যরা মরদেহ দ্রুত গ্রামের বাড়িতে নিয়ে যেতে চেয়েছেন। এ কারণে রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ নিয়ে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন স্বজনেরা।

সোমবার সকালে তারা বগুড়া অতিক্রম করছিলেন। সবকিছু ঠিক থাকলে বিকেল ৫টার দিকে মরদেহ ঠাকুরগাঁওয়ের গ্রামের বাড়িতে পৌঁছাতে পারে। বাদ আসর অথবা মাগরিব ইয়াসিনের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ক্যাম্পাসে আর ফেরা হলো না ইয়াসিনের, দাফন ঠাকুরগাঁওয়ে

১২:৫২:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬