বরিশাল ০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা বিভাগ বরিশাল, জেলা পটুয়াখালী বরিশালের উজিরপুরে ক্লাস চলাকালে শিক্ষকের মাথায় ছাদের পলেস্তারা লোডশেডিংয়ে দিশেহারা বরিশালের মানুষ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল গৌরনদীতে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ, ডিলারকে জরিমানা সূর্যাস্তের পর শিক্ষার্থীদের আড্ডা নিষেধ, সন্ধ্যার আগেই শেষ করতে হবে কোচিং স্বর্ণপদকের স্বপ্ন নিয়ে চীনের পথে পটুয়াখালীর রাইয়ান আগৈলঝাড়ায় জমি নিয়ে বিরোধে রাতের আঁধারে ৫ শতাধিক ফলজ গাছ কাটার অভিযোগ ঝালকাঠিতে হাসপাতাল থেকে ডেকে নিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ গৌরনদীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল মরদেহ অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী

ঝালকাঠিতে হাসপাতাল থেকে ডেকে নিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ

Agailjhara Post
  • ১২:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 30

ঝালকাঠি সদর হাসপাতালে এক নারীকে খাবার খাওয়ানোর কথা বলে বাইরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) রাত ৩টার দিকে হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান। গ্রেপ্তারকৃতরা হলেন- বেল্লাল সিকদার ও নাসির।

ভুক্তভোগী নারীর অভিযোগ, সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডের সামনে থেকে তাকে খাবারের প্রলোভন দেখিয়ে বাইরে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে মোটরসাইকেলে করে তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে একাধিক ব্যক্তি ধর্ষণ করেন।

ভোরের দিকে তিনি হাসপাতালে ফিরে এসে কান্নাকাটি শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করে এবং বিষয়টি পুলিশকে জানায়।

ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলেন, ‘ভুক্তভোগী ওই নারী হাসপাতালের নিয়মিত ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের শনাক্তে সহায়তার জন্য হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করি। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

তিনি বলেন, ‘তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

ঝালকাঠিতে হাসপাতাল থেকে ডেকে নিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ

১২:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬