বরিশাল ০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা বিভাগ বরিশাল, জেলা পটুয়াখালী বরিশালের উজিরপুরে ক্লাস চলাকালে শিক্ষকের মাথায় ছাদের পলেস্তারা লোডশেডিংয়ে দিশেহারা বরিশালের মানুষ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল গৌরনদীতে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ, ডিলারকে জরিমানা সূর্যাস্তের পর শিক্ষার্থীদের আড্ডা নিষেধ, সন্ধ্যার আগেই শেষ করতে হবে কোচিং স্বর্ণপদকের স্বপ্ন নিয়ে চীনের পথে পটুয়াখালীর রাইয়ান আগৈলঝাড়ায় জমি নিয়ে বিরোধে রাতের আঁধারে ৫ শতাধিক ফলজ গাছ কাটার অভিযোগ ঝালকাঠিতে হাসপাতাল থেকে ডেকে নিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ গৌরনদীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল মরদেহ অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী

আগৈলঝাড়ায় জমি নিয়ে বিরোধে রাতের আঁধারে ৫ শতাধিক ফলজ গাছ কাটার অভিযোগ

Agailjhara Post
  • ১২:০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 12

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভালুকশী পূর্ব গোয়াইল গ্রামে জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে একটি ফলের বাগানের ৫ শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মন্নান আকনের ছেলে হেলাল আকন শখের বসে রাজিহার ইউনিয়নের ভালুকশী পূর্ব গোয়াইল গ্রামে তার পৈতৃক জমিতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের বাগান গড়ে তোলেন। সম্প্রতি রাতের আঁধারে দুর্বৃত্তরা ওই বাগানে প্রবেশ করে ৫ শতাধিক ফলজ ও অন্যান্য গাছ কেটে ফেলে।

হেলাল আকনের অভিযোগ, জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে তার কয়েকজন প্রতিবেশী এ ঘটনার সঙ্গে জড়িত। তার দাবি, কামাল ফকিরের নেতৃত্বে টাকার বিনিময়ে লোক ভাড়া করে রাতের আঁধারে তার বাগানের গাছগুলো কেটে ফেলা হয়েছে।

এ ঘটনায় হেলাল আকন আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আগৈলঝাড়া থানার এএসআই তারেক ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত করেন এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চালান বলে জানা গেছে।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের জমি বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আগৈলঝাড়ায় জমি নিয়ে বিরোধে রাতের আঁধারে ৫ শতাধিক ফলজ গাছ কাটার অভিযোগ

১২:০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬