বরিশাল ০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বরিশালে দিনের অর্ধেক সময়ই থাকছে না বিদ্যুৎ বরিশালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা বরিশাল, ভোলা ও ঝালকাঠি জেলার দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর মাউশির বরিশাল অঞ্চলের পরিচালক হলেন জাকির হোসেন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, সড়কপথে ভোলা থেকে যাওয়া যাবে বরিশাল-ঢাকা বরিশাল বিএম কলেজ: বিসিএস শিক্ষকদের আন্দোলনের মুখে অধ্যাপ‌ক আজাদের পদায়ন বাতিল বরগুনায় প্লাস্টিকের ব্যাগে জীবিত উদ্ধার নবজাতকের ঠাঁই হলো আগৈলঝাড়ার ছোটমণি নিবাসে আগৈলঝাড়ায় ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: আদালতে ৬০ বছরের আসামির আত্মসমর্পণ গৌরনদীতে বেদে পল্লীতে দু’পক্ষের হামলা-পাল্টা হামলা, নারীসহ আহত ১৫ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

উজিরপুর যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী কবির মৃধার দাফন সম্পন্ন

Agailjhara Post
  • ০১:৫২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 252

বরিশালের উজিরপুর উপজেলায় বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাক চাপায় নিহত ব্যবসায়ী মো. কবির হাসান মৃধাকে।

শুক্রবার বেলা আড়াইটায় জানাজা শেষে উপজেলার দক্ষিণ মোড়াকাঠি গ্রামে তাকে দাফন করা হয় বলে জানান স্বজন হেমায়েত উদ্দিন হাওলাদার।

২০ জুন ফ্লোরিডায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান পেট্রোল পাম্পের সামনে ট্রাক চাপায় নিহত হন কবির হাসান মৃধা (৫৫)। তিনি উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠি গ্রামের মৃত মেছের উদ্দিন মৃধার ছেলে।

প্রায় ১৫ বছর আগে ডিভি লটারির মাধ্যমে স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন তিনি।

স্বজন হেমায়েত উদ্দিন হাওলাদার বলেন, শুক্রবার ভোরে একটি কার্গো বিমানে তার লাশ দেশে আনা হয়। একই ফ্লাইটে তার স্ত্রী ও ১৬ বছর বয়সী সন্তান রিফাত মৃধাও দেশে আসেন। পরে লাশ বরিশাল নগরীর থানা কাউন্সিলর এলাকায় নেওয়া হয় এবং দুপুরে গ্রামের বাড়িতে আনা হয়।

তিনি বলেন, লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। বেলা আড়াইটায় নিজ বাড়ির সামনে তার জানাজা হয়।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, আলেম-ওলামা, শিক্ষাবিদ, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয়রা অংশ নেন।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও দেশের প্রতি তার টান ছিল। তিনি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। দানশীল, শিক্ষানুরাগী ও মানবিক মানুষ হিসেবে তিনি পরিচিত ছিলেন।

পারিবারের সদস্যরা জানায়, কবির হাসান মৃধা ছাত্রজীবনে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন ও শেরেবাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের সদস্যও ছিলেন।

তিনি উজিরপুর উপজেলা বিএনপির দুবারের অর্থ বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

নিউজটি শেয়ার করুন

উজিরপুর যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী কবির মৃধার দাফন সম্পন্ন

০১:৫২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬