বরিশাল ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিক নিহত

Agailjhara Post
  • ০১:০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 20

বরিশাল নগরীতে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নগরের পুলিশ লাইন্স সড়কের ওয়াইডব্লিউসি গলিতে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানিয়েছেন।

নিহত মো. জোবায়ের (৩০) ভোলার চরফ্যাসন উপজেলার ওমরপুর গ্রামের মো. সালাউদ্দিনের ছেলে।

জোবায়েরের সঙ্গে কাজ করা আরেক নির্মাণ শ্রমিক মো. মনির বলেন, তিনজন ড্রেনের রড বাঁধাইয়ের কাজ করার সময় হঠাৎ পাশের দেয়াল ধসে পড়ে। এতে তারা চাপা পড়েন। তবে দেয়ালের বড় একটি খণ্ডের নিজে চাপা পড়েন জোবায়ের।

দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা কোতোয়ালি মডেল থানার এসআই মো. নিজাম বলেন, দেয়াল ধসের সময় সম্ভবত জোবায়ের উঠতে গিয়ে রডে পা আটকে যায়। দেয়ালটি তার বুকের উপর পড়ে চাপা খেয়ে তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে ড্রেন নির্মাণ কাজ শুরু করা হয়। দেয়ালের ঝুঁকি মূল্যায়ন ও শ্রমিকদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব পেলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হত।

ঠিকাদার নাজমুল হাসান বাপ্পি বলেন, প্রায় সাড়ে তিন ফুট গভীর করে ড্রেন নির্মাণ করা হচ্ছিল। তবে পাশের দেয়ালটি পড়ে যাওয়ার মতো মনে হয়নি। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আল মামুন উল ইসলাম বলেন, লাশ মর্গে রয়েছে। স্বজনরা এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

বরিশালে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিক নিহত

০১:০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬