বরিশাল ০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বরিশালের নদী ও প্রাকৃতিক সৌন্দর্যে আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত উজিরপুরের শোলক ও আগৈলঝাড়ার রত্নপুরে মাদক-অপরাধবিরোধী সভা ও মিছিল গৌরনদীতে দুই ছেলের হাতে মা ও ভিক্ষুক নির্যাতিত, ভয়ে বাড়িছাড়া মা; যমজ দুই ভাই গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু, মহাসড়ক অবরোধ বরিশালের শতবর্ষী মসজিদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বরিশালের দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৪ গৌরনদীতে নারীকে হেনস্তার ভিডিও ভাইরাল, আত্মগোপনে যুবদলকর্মী রাষ্ট্রপতি পদে বিএনপি থেকে মির্জা ফখরুল মনোনীত বরিশাল বিএম কলেজ: সংস্কারের দাবি পূরণ না হওয়ায় মাঠে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ আগৈলঝাড়ায় ইউএনওর নির্দেশে গাছ কাটা বন্ধের ১৩ দিন পর ফের সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ

উজিরপুরের শোলক ও আগৈলঝাড়ার রত্নপুরে মাদক-অপরাধবিরোধী সভা ও মিছিল

Agailjhara Post
  • ০৭:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 12

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন ও পাশের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মাদক-অপরাধবিরোধী সচেতনতামূলক সভা ও প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে দুই উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মাওলানা আজিজুল হক, মোক্তার হোসেন মল্লিক, ইসকান্দার সরদার, কামাল তালুকদার, সবুজ হাওলাদার, মশিউর রহমান, সাংবাদিক মোহাম্মদ মাহফুজুর রহমান মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর ক্ষতিকর প্রভাব পড়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, মাদক, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। স্থানীয় পর্যায়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো মাদক ব্যবসায়ী বা অপরাধীর বিষয়ে তথ্য থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করার আহ্বান জানান তারা।

সভায় মাদক ও অপরাধের বিরুদ্ধে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের স্বাভাবিক ও সুস্থ জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে মাদক ও অপরাধবিরোধী একটি প্রতিরোধ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাদক ও অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে শোলক ও রত্নপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষকে মাদক ও অপরাধের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

উজিরপুরের শোলক ও আগৈলঝাড়ার রত্নপুরে মাদক-অপরাধবিরোধী সভা ও মিছিল

০৭:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬