বরিশাল ০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বরিশালে নদীগর্ভে বিলীনের পথে স্কুল: রক্ষার দাবিতে নদীর তীরে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় ৬০ জন শনাক্ত, গ্রেপ্তার ৩২ আগৈলঝাড়ায় ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টা বরিশালে হামে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১০০, নিখোঁজ ৫৭৯ পর্যটক গৌরনদীতে টিটিসির অনিয়ম ধামাচাঁপা দিতে এআই দিয়ে ই-পেপার তৈরি করে প্রচার গৌরনদীতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: চাচার বিরুদ্ধে মামলা, অভিযুক্ত পলাতক বরিশালে হাঁস-মুরগির দোকানেই মেলে পাত্র-পাত্রীর খোঁজ, দুই দশকে ২৫০ বিয়ে বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৩ বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা

কীর্তনখোলা নদীতে নৌ-তরী ‘কুইন অফ উলানিয়া’ উদ্বোধণ

Agailjhara Post
  • ০৮:৫১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 405

বরিশালে নদীভিত্তিক পর্যটনের লক্ষ্যে প্রথমবারের মতো, কাঠের তৈরি ঐতিহ্যবাহী বিলাসবহুল নৌ তরী ‘কুইন অব উলানিয়া’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার প্রধান অতিথি হয়ে বরিশাল কীর্তনখোলা নদীতে ওই নৌ তরিতে চড়ে শুভ উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, সরকার পর্যটন কে জনপ্রিয় করতে, ‘একটি গ্রাম একটি পণ্য ‘এর আদলে, ‘সাংস্কৃতিক গ্রাম’ গড়ে তুলতে চায় -এ লক্ষ্যে বরিশাল ঝালকাঠির মৃৎশিল্প ও পাটি শিল্প ঘিরে ইতোমধ্যে পরিকল্পনা নেয়া হয়েছে। ঝালকাঠির ভাসমান পেয়ারা বাগান, বরিশাল ও ভোলার নদ নদী ঘিরে, পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনায় বেসরকারি উদ্যোগে তৈরি, পর্যটন বোট ‘কুইন অব উলানিয়া ‘একটি অসাধারণ উদ্যোগ। আশা করি অন্যান্য সবাই এখানে বিনিয়োগ করতে এগিয়ে আসবেন।

বিশেষ অতিথি বরিশাল জেলা প্রশাসক (ডিসি) খায়রুল আলম সুমন জানান, এই নৌ তরির ব্যবহার করে শিশুদের শিক্ষামূলক নানা কার্যক্রম পরিচালনা করা যাবে।

‘কুইন অব উলানিয়া’ পর্যটন বোটের স্বত্বাধিকারী সৈয়দ রাজিউর রহমান চৌধুরী বলেন, ২০২৫ সালের ২৭ জুন কুষ্টিয়া থেকে এই ঐতিহ্যবাহী কাঠের নৌকাটি সংগ্রহ করা হয়েছে। ঐতিহ্যবাহী কাঠ ও বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে -যা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। সংস্কারের পর ২০২৬ সালের ১৪ এপ্রিল চলাচলের উপযোগী করা হয়। আমরা এই বোটটি শুধু মাত্র সাংস্কৃতিক ঐতিহ্যের পর্যটনের জন্যই ব্যবহার করব না, চিকিৎসা ক্যাম্প, আই ক্যাম্প, কিডনি ক্যাম্পসহ দুর্গম চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য এটি ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।

পরে ‘কুইন অব উলানিয়া’ সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ নিয়ে কীর্তনখোলা নদীতে ভ্রমণের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আবার বরিশাল নদীবন্দরে ফিরে আসে।

প্রাচীনকালে রাজা-বাদশাদের ব্যবহৃত ঐতিহ্যবাহী বিলাসবহুল নৌকার আদলে তৈরি করা হয়েছে ‘কুইন অব উলানিয়া’।

নিউজটি শেয়ার করুন

কীর্তনখোলা নদীতে নৌ-তরী ‘কুইন অফ উলানিয়া’ উদ্বোধণ

০৮:৫১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬