বরিশাল ০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা বিভাগ বরিশাল, জেলা পটুয়াখালী বরিশালের উজিরপুরে ক্লাস চলাকালে শিক্ষকের মাথায় ছাদের পলেস্তারা লোডশেডিংয়ে দিশেহারা বরিশালের মানুষ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল গৌরনদীতে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ, ডিলারকে জরিমানা সূর্যাস্তের পর শিক্ষার্থীদের আড্ডা নিষেধ, সন্ধ্যার আগেই শেষ করতে হবে কোচিং স্বর্ণপদকের স্বপ্ন নিয়ে চীনের পথে পটুয়াখালীর রাইয়ান আগৈলঝাড়ায় জমি নিয়ে বিরোধে রাতের আঁধারে ৫ শতাধিক ফলজ গাছ কাটার অভিযোগ ঝালকাঠিতে হাসপাতাল থেকে ডেকে নিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ গৌরনদীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল মরদেহ অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী

গৌরনদীতে শিশুদের মিড-ডে মিলের ‘বানরুটিতে আস্ত ব্লেড’, তদন্ত কমিটি গঠন

Agailjhara Post
  • ০৯:২১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / 69

বরিশালের গৌরনদী পৌর এলাকার স্কুলে মিড-ডে মিল কর্মসূচির অধীনে দেওয়া শিশুদের খাবারে এবার বনরুটির মধ্যে পাওয়া গেল ধারালো ব্লেড। বৃহস্পতিবার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিনে প্রথম শ্রেণির এক ছাত্রী রুটি ছিঁড়ে খেতে গিয়ে ব্লেডটি দেখতে পায়। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম শ্রেণির ছাত্রী আলমতাজ টিফিনের সময় রুটি ছিঁড়ে খাওয়ার আগে এর ভেতরে একটি ব্লেড দেখতে পায়। পরে বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহারকে জানানো হয়।

সাইফুন নাহার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করা হয়েছে।

ঘটনার পর অভিভাবকেরা শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের মান নিশ্চিত করার দাবি জানান।

রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রতিনিধি আরিফ হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম সাংবাদিকদের বলেন, ঘটনার পর খবর পেয়ে স্কুলটি পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ও ঝরে পড়া রোধে সরকার বিভিন্ন উপজেলায় মিড-ডে মিল কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির আওতা বাড়িয়ে ৩৪৯টি উপজেলায় বিস্তৃত করার পরিকল্পনাও নিয়েছে সরকার। তবে ইতিমধ্যেই স্কুলগুলোতে বিভিন্ন সময়ে পচা ডিম, পচা কলা, বাসি পাউরুটি সরবরাহের মতো ঘটনায় পুরো কর্মসূচি প্রশ্নের সম্মুখীন হয়েছে। মিড-ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাও ঘটেছে কয়েকটি স্কুলে।

নিউজটি শেয়ার করুন

গৌরনদীতে শিশুদের মিড-ডে মিলের ‘বানরুটিতে আস্ত ব্লেড’, তদন্ত কমিটি গঠন

০৯:২১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬