বরিশাল ০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩,৭৫৭ মেগাওয়াট লোডশেডিংয়ের রেকর্ড আট পরীক্ষার্থী, সাত শিক্ষক এসএসসির ফলাফলে সবাই ফেল সাবেক ডিসি খায়রুলের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগ বিশ্ব‌বিদ‌্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, ববির বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত ববি শিক্ষার্থী নিহতের প্রতিবাদ: আবারও বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বাংলাদেশে এসে বরিশালের মেয়েকে বিয়ে করলেন চীনা যুবক মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ বরিশালের মালাই চপ ও ছানার জিলাপিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

বরিশালে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

Agailjhara Post
  • ০৫:০৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 105

বরিশালের মুলাদীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বেলা দেড়টার দিকে উপজেলার নাজিরপুর ইউনাইটেড কলেজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত ওই ছাত্রদল নেতার নাম মো. জাহিদ খলিফা (২০)। তিনি উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামের সেকেন্দার খলিফার ছেলে এবং হাজি সৈয়দ বদরুল হোসেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক। জাহিদ খলিফা এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।

থানা সূত্রে জানা গেছে, ওই ছাত্রদল নেতা স্থানীয় এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন। সম্প্রতি ওই তরুণী বিয়ের চাপ দিলে জাহিদ অস্বীকৃতি জানান। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে সকালে মুলাদী থানায় একটি মামলা করেন। এতে আসামি করা হয় ওই ছাত্রদল নেতা ও তাঁর বড় ভাই নাঈম খলিফাকে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তরুণীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। প্রধান আসামি জাহিদ খলিফাকে দুপুরের দিকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলেই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বরিশালে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

০৫:০৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬