বরিশাল ০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা বিভাগ বরিশাল, জেলা পটুয়াখালী বরিশালের উজিরপুরে ক্লাস চলাকালে শিক্ষকের মাথায় ছাদের পলেস্তারা লোডশেডিংয়ে দিশেহারা বরিশালের মানুষ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল গৌরনদীতে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ, ডিলারকে জরিমানা সূর্যাস্তের পর শিক্ষার্থীদের আড্ডা নিষেধ, সন্ধ্যার আগেই শেষ করতে হবে কোচিং স্বর্ণপদকের স্বপ্ন নিয়ে চীনের পথে পটুয়াখালীর রাইয়ান আগৈলঝাড়ায় জমি নিয়ে বিরোধে রাতের আঁধারে ৫ শতাধিক ফলজ গাছ কাটার অভিযোগ ঝালকাঠিতে হাসপাতাল থেকে ডেকে নিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ গৌরনদীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল মরদেহ অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী

ভারতে পালানোর সময় আগৈলঝাড়ার হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Agailjhara Post
  • ১২:১২:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 463

বরিশালের আগৈলঝাড়ায় জহিরুল শিকদার (৪৬) হত্যা মামলার প্রধান আসামি সেন্টু শিকদার (৪১) ভারতে পালানোর পথে গ্রেপ্তার হয়েছেন। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বড় বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি যৌথ দল।

র‌্যাব সূত্র জানায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে গত ১ জুলাই রাতে জহিরুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করা হয়। পরে পশ্চিম গোয়াইল গ্রামের মসজিদের পাশের সড়কে তাঁকে আবারও মারধর করা হয়। একপর্যায়ে সেন্টু শিকদার লোহার রড দিয়ে জহিরুলের মাথায় আঘাত করেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর সেন্টুসহ অন্য আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে একপর্যায়ে সেন্টু ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে র‌্যাব।

বরিশাল র‌্যাব-৮-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, র‌্যাব-৮, র‌্যাব-১, র‌্যাব-৩ ও র‌্যাব-১৪-এর যৌথ অভিযানে দুর্গাপুরের বড় বাজার এলাকা থেকে সেন্টু শিকদারকে গ্রেপ্তার করা হয়।

জহিরুলের স্ত্রী মনি বেগম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় হত্যা মামলা করেন। গ্রেপ্তার সেন্টুকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ভারতে পালানোর সময় আগৈলঝাড়ার হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১২:১২:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬