স্পেনের বিশ্বজয়ে বরিশালে উল্লাস, হতাশ মেসি ভক্তরা
- ০৫:৩৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / 67
বরিশালে নেচে-গেয়ে স্পেনে জয় উদযাপন করেন ফুটবলপ্রেমীরা। আর্জেন্টিনার পরাজয়ে মলিন মেসি সমর্থকরা। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের লড়াই ঘিরে বরিশাল জুড়েই ছিলো উৎসবের আমেজ। বড় পর্দায় খেলা দেখতে রাত ১১টা থেকেই নগরীর বেলস পার্ক মাঠে জড়ো হন হাজারো সমর্থক। প্রিয় দলের জার্সি, পতাকা আর মুখে রং মেখে উচ্ছ্বাসে মেতে ওঠেন সমর্থকরা।
তবে নির্ধারিত সময়ের মধ্যেও গোলের দেখা না পাওয়ায় হতাশ ছিলো দুই দলের সমর্থকরাই। অতিরিক্ত সময়ে স্পেনের গোলে মাঠে ফিরে আসে বিশ্বকাপ ফাইনালের গোলের উল্লাস। শেষ মুহূর্তে রেফারীর জয়ের বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে স্পেনের সমর্থকরা। নেচে, গেয়ে উল্লাসে মাতেন তারা।
স্পেনের সমর্থকরা বলেন, বিশ্বকাপ ফাইনালের প্রথম থেকেই ভালো খেলেছে স্পেন। তাই বিশ্বকাপের শিরোপা জয় করতে পেরেছে। স্পেন বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় খুশি সমর্থকরা।
সমর্থকদের একজন বলেন, ‘স্পেন খুব ভালো খেলেছে। আর্জেন্টিনা কোনো সুযোগই পায়নি। আর্জেন্টিনা সেরা খেলা দিয়েছে। আমরা খুবই খুশি স্পেনের খেলা দেখে।’
এদিকে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সমর্থকরা খেলা শেষ হবার আগেই মাঠ ছাড়তে শুরু করেন। প্রত্যাশা ছিল এবার আর্জেন্টিনা বিশ্বকাপ শিরোপা জয়লাভ করবে। কিন্তু জয় লাভ না করায় দুঃখ প্রকাশ করেন আর্জেন্টাইন সমর্থকরা।
আর্জেন্টিনার সমর্থকরা জানান, এটি দুর্ভাগ্য। প্রথম থেকেই আর্জেন্টিনা তাদের ছন্দে ছিলো না।
বিশ্বকাপ ফুটবলে স্পেন প্রথমবার চ্যাম্পিয়ন হয় ২০১০ সালে। আর এবার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো দেশটি।




















