বরিশাল ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটিতে বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু ‘বাড়িতে গিয়ে দেখি উঠানে স্বামীর লাশ, বুকে দুটি গুলি’ আইফোন কিনতে এক লাখ টাকায় সন্তান বিক্রি করলেন বাবা বরিশাল বিশ্ববিদ্যালয়: কোস্টাল স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ দাবি শিক্ষার্থীদের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫ আগৈলঝাড়ায় স্বামীর নির্যাতনের অভিযোগ, প্রাণ বাঁচাতে এক মাসের শিশুকে রেখেই ঘর ছাড়লেন গৃহবধূ বরিশালে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বরিশালের বানারীপাড়ায় সাইবার মামলায় র‍্যাবের জালে আলিম মাদ্রাসার অধ্যক্ষ বরিশাল বিশ্ববিদ্যালয়কে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ ঘোষণা বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা, অর্ধলাখ টাকা উপহার

‘বাড়িতে গিয়ে দেখি উঠানে স্বামীর লাশ, বুকে দুটি গুলি’

Agailjhara Post
  • ০৭:৫৫:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 2

এক দশক আগে ক্রসফায়ারে নিহত বরিশালের আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা কবির মোল্লার স্ত্রী আকলিমা বেগম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেন, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি গ্রামের বাড়িতে গিয়ে দেখেন, উঠানে স্বামীর লাশ। তাঁর স্বামীর বুকে দুটি গুলি।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আকলিমা বেগম এই জবানবন্দি দেন। ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ক্রসফায়ার দেওয়ার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার ১৪তম সাক্ষী হিসেবে তিনি এ জবানবন্দি দেন।

২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং একই উপজেলার জাসাসের সাংগঠনিক সম্পাদক কবির মোল্লাকে ক্রসফায়ারে হত্যা করা হয়।

জবানবন্দিতে আকলিমা বেগম বলেন, ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি সাভার ও আশুলিয়ায় খোঁজ করে স্বামীর সন্ধান পাননি। পরদিন ২১ ফেব্রুয়ারি টেলিভিশনের হেডলাইনে দেখেন, টিপু হাওলাদার ও কবির মোল্লাকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে।

পরে সন্তান ও দেবরকে নিয়ে গ্রামের বাড়িতে যান উল্লেখ করে আকলিমা বেগম বলেন, গ্রামের বাড়ির উঠানে তাঁর স্বামীর লাশ দেখতে পান। আত্মীয়স্বজন স্বামীর লাশ দেখতে নিষেধ করলেও তিনি দেখেন। তাঁর স্বামীর লাশের বুকে দুটি গুলি দেখেছেন। তাড়াতাড়ি লাশ দাফন করে চলে যাওয়ার জন্য বলা হয়েছিল তাঁদের। আকলিমা বেগম আরও বলেন, তাঁদের আগৈলঝাড়া থানার লোক তাঁর স্বামীকে হত্যা করেননি। হত্যা করেছেন পাশের থানার দুই পুলিশ সদস্য।

এ মামলায় চারজন আসামি। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালের সাবেক পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসানউল্লাহ পলাতক। অপর দুই আসামি বরিশালের উজিরপুর থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম ও মো. জসিম উদ্দিন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

নিউজটি শেয়ার করুন

‘বাড়িতে গিয়ে দেখি উঠানে স্বামীর লাশ, বুকে দুটি গুলি’

০৭:৫৫:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬