বরিশাল ০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আইফোন কিনতে এক লাখ টাকায় সন্তান বিক্রি করলেন বাবা বরিশাল বিশ্ববিদ্যালয়: কোস্টাল স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ দাবি শিক্ষার্থীদের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫ আগৈলঝাড়ায় স্বামীর নির্যাতনের অভিযোগ, প্রাণ বাঁচাতে এক মাসের শিশুকে রেখেই ঘর ছাড়লেন গৃহবধূ বরিশালে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বরিশালের বানারীপাড়ায় সাইবার মামলায় র‍্যাবের জালে আলিম মাদ্রাসার অধ্যক্ষ বরিশাল বিশ্ববিদ্যালয়কে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ ঘোষণা বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা, অর্ধলাখ টাকা উপহার নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ৬৩৩, এখনো নিখোঁজ ২ হাজারেরও বেশি মানুষ বরিশালে দিনের অর্ধেক সময়ই থাকছে না বিদ্যুৎ

বরিশাল বিশ্ববিদ্যালয়কে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ ঘোষণা

Agailjhara Post
  • ০৭:১৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / 9

২০২৪ সালের ১৮ জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়কে (ববি) ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট। শনিবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেট সদস্য ও বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস করেছি। চূড়ান্ত অনুমোদনের জন্য ফাইলটি এখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মামুন অর রশীদ বলেন, ‘১৮ জুলাইয়ের প্রেক্ষাপটে বরিশাল বিশ্ববিদ্যালয়কে প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত ক্যাম্পাস হিসেবে সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে পাস করা হয়েছে। এরপর আমরা এটি বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) বরাবর পাঠিয়ে দেব।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, র‍্যাব, এপিবিএন ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সংঘর্ষ হয়। ওইদিন বিশ্ববিদ্যালয় এলাকায় যৌথ বাহিনীর উপস্থিতির পর শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘাতের পরিস্থিতি তৈরি হয়।

শিক্ষার্থীদের দাবি, সেদিন যৌথ বাহিনী বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে অবস্থান নেয়। পরে শিক্ষার্থীদের ওপর গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এর মধ্যেও শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ওই দিনের ঘটনাকে ২০২৪ সালের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়। সেই প্রেক্ষাপটেই বরিশাল বিশ্ববিদ্যালয়কে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সিন্ডিকেটের এ সিদ্ধান্ত কার্যকর করতে ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদন প্রয়োজন হবে।

নিউজটি শেয়ার করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়কে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ ঘোষণা

০৭:১৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬