বরিশাল ১০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গৌরনদীতে ৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করল ১৩ বছরের মুসাইব আগৈলঝাড়ায় ক্রসফায়ারে দুজনকে হত্যা : হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ এক পা হারিয়েও থামেনি বরিশালের সামিয়া, প্রতিকূলতা জয় করে এসএসসিতে সাফল্য উজিরপুরে নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক ছাত্রদল নেতা, অতঃপর গণধোলাই বরিশাল জেলা জজ আদালতের ফটকের সামনে ককটেল বিস্ফোরণ জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা বিভাগ বরিশাল, জেলা পটুয়াখালী বরিশালের উজিরপুরে ক্লাস চলাকালে শিক্ষকের মাথায় ছাদের পলেস্তারা লোডশেডিংয়ে দিশেহারা বরিশালের মানুষ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল গৌরনদীতে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ, ডিলারকে জরিমানা সূর্যাস্তের পর শিক্ষার্থীদের আড্ডা নিষেধ, সন্ধ্যার আগেই শেষ করতে হবে কোচিং

পটুয়াখালীতে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, ছাত্রদল নেতা বহিষ্কার

Agailjhara Post
  • ০২:৩৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 53

পটুয়াখালীর কলাপাড়ায় আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা মো. বেল্লাল হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৮ জুন) বিকেলে পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বেল্লাল হোসেনের বহিষ্কারাদেশে পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী এবং সদস্য সচিব জাকারিয়া আহমেদ অনুমোদন করেছেন।

বহিষ্কৃত মো. বেল্লাল হোসেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

এর আগে শনিবার (২৭ জুন) রাত সাড়ে আটটার সময় কলাপাড়া উপজেলার নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আজকের পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মো. মোয়াজ্জেম হোসেন কলাপাড়া পৌর শহরের সদর রোড এলাকায় একটি মোবাইলের দোকানে বসা ছিলেন।

এ সময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ওরফে ফাহিম, মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেনের নেতৃত্বে ১০-১২ জন ছাত্রদল নেতাকর্মী তাকে ডেকে দোকান থেকে বের করে হামলা চালায় বলে অভিযোগ মোয়াজ্জেম হোসেনের। এরপর রাস্তায় ফেলে ওই সকল নেতা-কর্মীরা তাকে বেধড়ক মারধর করে।

এক পর্যায়ে তিনি দৌড়ে দোকানের ভেতর আশ্রয় নিলে তাকে দ্বিতীয় দফা দোকান থেকে টেনে বের করে ফের মারধর করা হয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। সাংবাদিক মোয়াজ্জেম হোসেন এখন গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার ঘটনায় কলাপাড়া প্রেস ক্লাব, মহিপুর প্রেসক্লাব, কুয়াকাটা প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, কলাপাড়া সাংবাদিক ইউনিয়ন তীব্র নিন্দা জানিয়েছে। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে শাস্তি প্রদান করার জন্য আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

পটুয়াখালীতে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, ছাত্রদল নেতা বহিষ্কার

০২:৩৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬