বরিশাল ০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
১৮ টাকায় কেনা বায়োস্কোপে ৫০ বছর কেটে গেল আগৈলঝাড়ার প্রবীণ শিল্পী সর্বানন্দের গৌরনদীতে খাল পুনঃখননে অব্যবহৃত ৭৬ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত ‍দিলেন ইউএনও নারী ও শিশু নির্যাতন মামলা: বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাময়িক বরখাস্ত চাহিদার অর্ধেকও মিলছে না বিদ্যুৎ, আগৈলঝাড়ায় তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতার ২ বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বিএম কলেজ ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি মারজান, সম্পাদক অর্ণব বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনী বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৩ বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি

আগৈলঝাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সাগর হাওলাদারের কবর জিয়ারত করলেন ছাত্রশিবির নেতারা

Agailjhara Post
  • ০৯:০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 122

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ মো. সাগর হাওলাদারের শাহাদাতের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় তাঁর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আগৈলঝাড়া থানা শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা গ্রামে শহীদ সাগর হাওলাদারের কবর জিয়ারত শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা শাখার সেক্রেটারি হাফেজ আব্দুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির আগৈলঝাড়া থানা শাখার সভাপতি মাহমুদ হোসেন মোল্লা, সেক্রেটারি হাফেজ সিরাজুল ইসলাম ফুয়াদ, বাগধা ইউনিয়ন শাখার সভাপতি নিয়াজ মাহমুদসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ শহীদ সাগর হাওলাদারের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান, তাদের খোঁজখবর নেন এবং শহীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে মহান আল্লাহর নিকট শহীদ সাগর হাওলাদারের রুহের মাগফিরাত, জান্নাতুল ফিরদাউস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

আগৈলঝাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সাগর হাওলাদারের কবর জিয়ারত করলেন ছাত্রশিবির নেতারা

০৯:০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬