বরিশাল ০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বরিশাল বিভাগে বছরে ৩০ হাজার মানুষ চোখের ছানিতে আক্রান্ত পটুয়াখালীতে সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটিতে বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু ‘বাড়িতে গিয়ে দেখি উঠানে স্বামীর লাশ, বুকে দুটি গুলি’ আইফোন কিনতে এক লাখ টাকায় সন্তান বিক্রি করলেন বাবা বরিশাল বিশ্ববিদ্যালয়: কোস্টাল স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ দাবি শিক্ষার্থীদের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫ আগৈলঝাড়ায় স্বামীর নির্যাতনের অভিযোগ, প্রাণ বাঁচাতে এক মাসের শিশুকে রেখেই ঘর ছাড়লেন গৃহবধূ বরিশালে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বরিশালের বানারীপাড়ায় সাইবার মামলায় র‍্যাবের জালে আলিম মাদ্রাসার অধ্যক্ষ

বরিশালে হ্যান্ডকাফসহ আ.লীগ কর্মী ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা

Agailjhara Post
  • ০৬:১৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 1205

বরিশালের মুলাদীতে পুলিশের থেকে হাতকড়াসহ (হ্যান্ডকাফ) আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুলাদী থানার এসআই মনির হোসেন বাদী হয়ে ১৭ জনকে আসামি করে মামলা করেন।

এর আগে বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপোল বাজার এলাকায় রাশেদুল ইসলাম সেতু ভুঁইয়া (৪০) নামের এক আসামিকে ছিনিয়ে নেন তার স্বজনরা।

রাশেদুল ইসলাম সেতু ভুঁইয়া উপজেলার রামারপোল গ্রামের মৃত সেলিম ভুঁইয়ার ছেলে। তিনি নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী। গত ২৩ জুন রাতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় তিনি ৫ নাম্বার আসামি।

পুলিশ জানায়, সুনির্দিষ্ট মামলা ও গ্রেফতারি পরোয়ানা থাকায় বুধবার বিকাল ৫টার দিকে রামারপোল বাজার থেকে সেতু ভুঁইয়াকে গ্রেফতার করা হয়। তাকে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে করে থানায় রওনা দিলে রামারপোল গ্রামের আলমগীর ভুঁইয়ার ছেলে কামরুজ্জামান বাবু ও সামসুল হক ভুঁইয়ার ছেলে সুমন ভুঁইয়ার নেতৃত্বে ১৮-২০ জন লোক পথরোধ করেন। তারা সেতু ভুঁইয়াকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন। গ্রেফতার করা আসামিকে ছেড়ে দিতে অস্বীকার করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তারা সেতু ভুঁইয়াকে ছিনিয়ে নেন।

পরে বুধবার রাতেই মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হ্যান্ডকাফসহ আসামি উদ্ধারের চেষ্টা চালান। বুধবার দিবাগত রাত ১টার দিকে সেতু ভুঁইয়ার স্বজনেরা কৌশলে পুলিশের কাছ থেকে চাবি নিয়ে হ্যান্ডকাফ ফেরত দেন কিন্তু পুলিশ আসামি উদ্ধার করতে পারেননি।

এ ঘটনায় এসআই মনির হোসেন বাদী হয়ে কামরুজ্জামান বাবু ভুঁইয়া, সুমন ভুঁইয়াসহ ১৭ জনকে আসামি করে পুলিশের কাজে বাধা ও আসামি ছিনতাইয়ের অভিযোগ এনে মামলা করেন।

মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, রামারপোল বাজারে হ্যান্ডকাফসহ আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামিসহ অন্যান্য আসামি পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

বরিশালে হ্যান্ডকাফসহ আ.লীগ কর্মী ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা

০৬:১৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬