বরিশাল ০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বরিশালে দিনের অর্ধেক সময়ই থাকছে না বিদ্যুৎ বরিশালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা বরিশাল, ভোলা ও ঝালকাঠি জেলার দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর মাউশির বরিশাল অঞ্চলের পরিচালক হলেন জাকির হোসেন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, সড়কপথে ভোলা থেকে যাওয়া যাবে বরিশাল-ঢাকা বরিশাল বিএম কলেজ: বিসিএস শিক্ষকদের আন্দোলনের মুখে অধ্যাপ‌ক আজাদের পদায়ন বাতিল বরগুনায় প্লাস্টিকের ব্যাগে জীবিত উদ্ধার নবজাতকের ঠাঁই হলো আগৈলঝাড়ার ছোটমণি নিবাসে আগৈলঝাড়ায় ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: আদালতে ৬০ বছরের আসামির আত্মসমর্পণ গৌরনদীতে বেদে পল্লীতে দু’পক্ষের হামলা-পাল্টা হামলা, নারীসহ আহত ১৫ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

গৌরনদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি, ভাতা ও আবাসন নিয়ে নানা অনিয়মের অভিযোগ

Agailjhara Post
  • ০১:৫৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 19

বরিশালের গৌরনদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ভর্তি কার্যক্রম, আবাসিক কক্ষ ব্যবহার, বাড়িভাড়া ভাতা গ্রহণ, খাবার সরবরাহ, প্রশিক্ষণার্থীদের ভাতা ও দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন বিষয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা, প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্টদের অভিযোগ, কেন্দ্রটির অধ্যক্ষ আবুল বাশার আল মামুন ও অতিরিক্ত হিসাবরক্ষক আল-আমিনের যোগসাজশে এসব অনিয়ম চলছে।

অভিযোগ রয়েছে, সরকারি বিধিবিধান অনুসরণ না করেই টিটিসির ছাত্রাবাসের বিভিন্ন কক্ষ আবাসিক হিসেবে ব্যবহার করা হচ্ছে। অধ্যক্ষসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী কেন্দ্রের ভেতরে বসবাস করলেও নিয়মিত বাড়িভাড়া ভাতা নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তবে অধ্যক্ষ আবুল বাশার আল মামুন বলেন, নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত জনবল না থাকায় কয়েকজন কর্মকর্তা-কর্মচারী সেখানে থাকছেন।

স্থানীয় বাসিন্দা ও প্রশিক্ষণার্থীদের অভিযোগ, টিটিসিতে অনলাইনে সরাসরি ভর্তি হওয়ার সুযোগ থাকলেও তাদের কেন্দ্রের সামনে একটি নির্দিষ্ট কম্পিউটার দোকানে পাঠানো হয়। সেখানে অতিরিক্ত অর্থের বিনিময়ে ভর্তি ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে উৎসাহিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।

কম্পিউটার দোকানের মালিক মো. আমিন খান বলেন, ছেলেদের ভর্তির ক্ষেত্রে ৬৫০ টাকা এবং নারীদের ক্ষেত্রে প্রায় ২ হাজার টাকা খরচ হয়।

নারীদের প্রশিক্ষণের বিষয়েও কেন্দ্রের কর্মকর্তাদের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে। অতিরিক্ত হিসাবরক্ষক আল-আমিন দাবি করেন, কেন্দ্রে নারীদের কোনো প্রশিক্ষণ নেই। তবে অধ্যক্ষ আবুল বাশার আল মামুন জানান, হাউসকিপিং ছাড়া চালু থাকা অন্যান্য প্রশিক্ষণেও নারীদের অংশগ্রহণের সুযোগ রয়েছে।

এদিকে টিটিসির কর্মকর্তা-কর্মচারীদের জন্য রান্না করা খাবার কেন্দ্রের বাইরে সরবরাহের অভিযোগও উঠেছে। অভিযোগ অনুযায়ী, জামিলা বেগম নামের এক নারী প্রতিদিন তিন বেলা খাবার নিয়ে কেন্দ্রের সামনের সুজন ফকিরের দোকানে পৌঁছে দেন। দোকান মালিকের দাবি, ওই খাবার আল-আমিনের ভাই আমিন খান মাসে সাড়ে চার হাজার টাকা দিয়ে খান।

তবে অধ্যক্ষ বলেন, বিষয়টি আগে নিষেধ করা হয়েছিল। এরপরও খাবার সরবরাহের ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রশিক্ষণার্থীদের ভাতা না পাওয়ার অভিযোগও রয়েছে। টিটিসির পঞ্চম ব্যাচের প্রশিক্ষণার্থী লিমন ফকিরসহ কয়েকজন জানান, প্রশিক্ষণ শেষ হওয়ার প্রায় ছয় মাস পার হলেও বরাদ্দ করা ভাতার টাকা তারা পাননি। ভাতার টাকা চাইতে গিয়ে প্রশিক্ষকদের সঙ্গে তাদের কথা-কাটাকাটিও হয়েছে বলে অভিযোগ করেন তারা।

সরেজমিনে টিটিসির ভেতরে হাঁস-মুরগি ও কবুতর পালন করতেও দেখা গেছে। এ বিষয়ে অধ্যক্ষ আবুল বাশার আল মামুন বলেন, এতে সরকারের কোনো ক্ষতি হচ্ছে না।

এ ছাড়া টিটিসিতে বর্তমানে কর্মরত না থাকা জামিলা বেগমের কাছে গুরুত্বপূর্ণ কক্ষের চাবি থাকা এবং তাকে একটি কক্ষে রাতযাপনের সুযোগ দেওয়ার বিষয়েও প্রশ্ন উঠেছে। জামিলা বেগম বলেন, অধ্যক্ষের অনুমতি নিয়েই তিনি সেখানে থাকছেন।

অধ্যক্ষের ভাষ্য, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় জামিলা বেগমের চাকরি নেই। তবে মানবিক কারণে তাকে সেখানে থাকার অনুমতি দেওয়া হয়েছে।

জামিলা বেগমের সঙ্গে অতিরিক্ত হিসাবরক্ষক আল-আমিনের অনৈতিক সম্পর্কের অভিযোগও উঠেছে। তবে দুজনই এ অভিযোগ অস্বীকার করেছেন।

সার্বিক বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, এসব বিষয়ে তাঁর কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে বিষয়গুলো খতিয়ে দেখে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।

অভিযোগগুলোর বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও প্রশিক্ষণার্থীরা।

নিউজটি শেয়ার করুন

গৌরনদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি, ভাতা ও আবাসন নিয়ে নানা অনিয়মের অভিযোগ

০১:৫৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬