বরিশাল ০৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
উজিরপুরে খাল খনন শেষে সাশ্রয় হওয়া ৬০ লক্ষ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও উজিরপুরে বিএনপি নেতার বাঁশের সাঁকো উদ্বোধন, সমালোচনার ঝড় বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত সারাদেশে বোমা হামলার আশঙ্কা, পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি টানা বর্ষণে বিপর্যস্ত ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর অংশ বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি জামালের বরিশালে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু জাসাস নেতা রুহুল আমিনের মায়ের ইন্তেকাল, আগৈলঝাড়ায় দাফন সম্পন্ন; জাসাসের শোক প্রকাশ রাজপথ থেকে আড়ালে বীরেরা: দুই বছর পর কোথায় বরিশালের জুলাই আন্দোলনের ‘প্রতীকী মুখ’রা?

উজিরপুরে খাল খনন শেষে সাশ্রয় হওয়া ৬০ লক্ষ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

Agailjhara Post
  • ১২:৫২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 11

সরকারি উন্নয়ন প্রকল্পে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার পর বরাদ্দকৃত অর্থ সাশ্রয় করে তা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা। উজিরপুরের গুঠিয়া ইউনিয়নে ১০ কিলোমিটার দীর্ঘ খাল খনন শেষে উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে সর্বস্তরের জনগণের প্রশংসায় ভাসছেন তিনি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গুঠিয়া ইউনিয়নের ১০ কিলোমিটার খাল খনন প্রকল্পের জন্য সরকার ২ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ দেয়। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সার্বিক তত্ত্বাবধান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসাইনের বাস্তবায়নে প্রকল্পটির কাজ সফলভাবে শেষ হয়। কাজ নির্ধারিত মানদণ্ড মেনে সম্পন্ন হওয়ার পরও হিসাব কষে দেখা যায় ৬০ লাখ টাকা সাশ্রয় হয়েছে, যা নিয়ম মেনে পুনরায় সরকারি তহবিলে ফেরত পাঠানো হয়।

সাধারণত সরকারি প্রকল্পে অতিরিক্ত বরাদ্দের দাবি কিংবা অর্থ খরচের প্রবণতাই বেশি দেখা যায়। কিন্তু শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে অর্থ সাশ্রয়ের এই ঘটনাকে স্থানীয় সুশীল সমাজ ও সচেতন মহল প্রশাসনিক সততার এক অনন্য মডেল হিসেবে দেখছেন।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসাইন জানান, সঠিক পরিকল্পনা ও অনিয়মমুক্ত ব্যবস্থাপনার কারণেই কাজের উচ্চমান বজায় রেখেও এই অর্থ সাশ্রয় করা সম্ভব হয়েছে।

এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা জানান, বরাদ্দকৃত অর্থ জনগণের কষ্টার্জিত করের টাকা। সরকারি কর্মকর্তা হিসেবে এই অর্থের সঠিক ব্যবহার ও সংরক্ষণ আমাদের নৈতিক দায়িত্ব। প্রকল্পের কাজ শতভাগ মান বজায় রেখে সম্পন্ন করার পর যে অর্থ উদ্বৃত্ত ছিল, তা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে যাতে সরকার এটি অন্য কোনো উন্নয়নকাজে ব্যবহার করতে পারে।

স্থানীয়দের মতে, এই উদ্যোগ কেবল অর্থের সাশ্রয় নয়, বরং সরকারি প্রকল্পের স্বচ্ছতা ও আমলাতান্ত্রিক জবাবদিহির ক্ষেত্রে একটি অনুসরণীয় মাইলফলক হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

উজিরপুরে খাল খনন শেষে সাশ্রয় হওয়া ৬০ লক্ষ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১২:৫২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬