বরিশাল ০৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গৌরনদীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত সারাদেশে বোমা হামলার আশঙ্কা, পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি টানা বর্ষণে বিপর্যস্ত ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর অংশ বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি জামালের বরিশালে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু জাসাস নেতা রুহুল আমিনের মায়ের ইন্তেকাল, আগৈলঝাড়ায় দাফন সম্পন্ন; জাসাসের শোক প্রকাশ রাজপথ থেকে আড়ালে বীরেরা: দুই বছর পর কোথায় বরিশালের জুলাই আন্দোলনের ‘প্রতীকী মুখ’রা? বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে কথিত জামায়াতকর্মী আটক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলীয় জোট ও ইসলামী আন্দোলনের পৃথক কর্মসূচি জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

বরিশালে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

Agailjhara Post
  • ০১:০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 21

বরিশালের হিজলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. মুরছালিন নামে (১ বছর ৭ মাস) এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুরছালিন গুয়াবাড়িয়া গ্রামের প্রবাসী মো. জুবায়েরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ শুক্রবার ভোরে মুরছালিনের নানা বাজারে ছিলেন এবং নানি কোরআন শরিফ তেলাওয়াত করছিলেন। এ সময় শিশুটির মা ঘুমিয়ে ছিলেন। পরে ঘুম থেকে উঠে সন্তানকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে স্বজনরা বাড়ির পাশের পুকুরে মুরছালিনকে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির খালু মো. মোস্তফা কামাল জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহের প্রাথমিক সুরতহাল করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বরিশালে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

০১:০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬