বরিশাল ০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
১৮ টাকায় কেনা বায়োস্কোপে ৫০ বছর কেটে গেল আগৈলঝাড়ার প্রবীণ শিল্পী সর্বানন্দের গৌরনদীতে খাল পুনঃখননে অব্যবহৃত ৭৬ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত ‍দিলেন ইউএনও নারী ও শিশু নির্যাতন মামলা: বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাময়িক বরখাস্ত চাহিদার অর্ধেকও মিলছে না বিদ্যুৎ, আগৈলঝাড়ায় তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতার ২ বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বিএম কলেজ ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি মারজান, সম্পাদক অর্ণব বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনী বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৩ বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতার ২

Agailjhara Post
  • ০২:৪৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 15

বরিশালের গৌরনদীতে দৈনিক আমাদের সময়ের গৌরনদী প্রতিনিধি ও গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকেরা। এ ঘটনায় দায়ের করা মামলায় রোববার রাতে সবুজ হাওলাদার ও ফারুক উকিল নামের এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে এ মানবন্ধন আয়োজন করা হয়।

হামলায় জড়িত এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে এ মানববন্ধন আয়োজন করা হয়।

মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মো: হানিফ সরদার, সঞ্জয় কুমার পাল, খোকন আহাম্মেদ হীরা, মনীষ চন্দ্র বিশ্বাস, উত্তম কুমার দাস, এম আলম, বদরুজ্জামান খান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আমীনা আক্তার সোমা, সাংবাদিক এস এম মোশাররফ হোসেন, মো: খায়রুল ইসলাম, বি এম বেলাল, কাজী আল-আমীন, প্রচার সম্পাদক মো: হাসান মাহামুদ, মোল্লা ফারুক হাসান, গৌরনদী সাংবাদিক ফোরামের সম্পাদক মো: মেহেদী হাসান প্রমুখ।

সমাবেশে বক্তারা সাংবাদিক জুলফিকারের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, রোববার (২ আগস্ট) উপজেলার পুরাতন নাহার সিনেমা হল মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক এস এম জুলফিকারের ওপর হামলা চালানো হয়।

হামলায় বিএনপি কর্মী মাসুম হাওলাদার, তার ছেলে ইয়াসিন হাওলাদার, ভাই পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল হাওলাদার, যুবদল কর্মী সবুজ হাওলাদার ও রিয়াজ উকিল অংশ নেয় বলে অভিযোগ ওঠে।

পরে আহত জুলফিকারকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, হামলার ঘটনায় দায়ের করা মামলায় রোববার রাতেই এজাহারভুক্ত দুই আসামি সবুজ হাওলাদার ও ফারুক উকিলকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতার ২

০২:৪৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬