বরিশাল ০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
১৮ টাকায় কেনা বায়োস্কোপে ৫০ বছর কেটে গেল আগৈলঝাড়ার প্রবীণ শিল্পী সর্বানন্দের গৌরনদীতে খাল পুনঃখননে অব্যবহৃত ৭৬ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত ‍দিলেন ইউএনও নারী ও শিশু নির্যাতন মামলা: বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাময়িক বরখাস্ত চাহিদার অর্ধেকও মিলছে না বিদ্যুৎ, আগৈলঝাড়ায় তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতার ২ বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বিএম কলেজ ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি মারজান, সম্পাদক অর্ণব বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনী বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৩ বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি

পিরোজপুরে পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

Agailjhara Post
  • ০৪:৩৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 107

বন্ধুদের সাথে আনন্দভ্রমনে ভাসমান পেয়ারা বাগানে গিয়ে ট্রলার থেকে পানিতে পরে মো. মুহিন সরদার (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশাল বিভাগের বিখ্যাত পর্যটন এলাকা ভাসমান পেয়ারার বাজার পিরোজপুরের স্বরূপকাঠীর আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের আদমকাঠি-কটুরাকাঠি খালে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

মুহিন সরদার বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া আইডিয়াল কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ও গুঠিয়া গ্রামের সৌদি প্রবাসী মনির সরদারের ছোট ছেলে । এ ঘটায় মুহিনের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মুহিনের সহপাঠীরা জানান, শনিবার বিকেলে তারা বন্ধুবান্ধব মিলে স্বরূপকাঠীর আটঘর-কুড়িয়ানার পেয়ারা বাগান দেখতে গিয়েছিলেন। তাদের ভাড়া করা চলন্ত ট্রলারের সামনের অংশে বসা ছিলো মুহিন। ট্রলারটি আদমকাঠি থেকে কটুরাকাঠি খাল অতিক্রমকালে মুহিন হঠাৎ ভারসাম্য হারিয়ে গভীর পানিতে পরে যায়। সাথে সাথেই ট্রলার থামিয়ে তার বন্ধুরা ও স্থানীয়রা মুহনিকে উদ্ধারের জন্য পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় তাকে পানি থেকে মুহিনকে উদ্ধার করে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ফলে আনন্দভ্রমণ মুহূর্তের মধ্যেই বন্ধুদের কান্না আর বিষাদে রূপ নেয়।

রবিবার (১৯ জুলাই) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান জানিয়েছেন, খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ হাসপাতালে ছুটে যায়। খোঁজ নিয়ে জানা গেছে, পেয়ারা বাগান ভ্রমণে এসে অসাবধানতাবশত ট্রলার থেকে পানিতে পরে ওই তরুণের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই রাতে তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে ছেলেকে হারিয়ে মুহিনের মায়ের কান্না ও আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠেছিলো। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, মুহিনের বাবা মনির সরদার সৌদি আরব থেকে সোমবার (২০ জুলাই) দেশে ফেরার পর তার জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

০৪:৩৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬