বরিশাল ০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
১৮ টাকায় কেনা বায়োস্কোপে ৫০ বছর কেটে গেল আগৈলঝাড়ার প্রবীণ শিল্পী সর্বানন্দের গৌরনদীতে খাল পুনঃখননে অব্যবহৃত ৭৬ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত ‍দিলেন ইউএনও নারী ও শিশু নির্যাতন মামলা: বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাময়িক বরখাস্ত চাহিদার অর্ধেকও মিলছে না বিদ্যুৎ, আগৈলঝাড়ায় তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতার ২ বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বিএম কলেজ ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি মারজান, সম্পাদক অর্ণব বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনী বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৩ বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি

বরিশালের নতুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রেফায়েতুল হায়দার

Agailjhara Post
  • ০৮:২৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 54

বরিশালের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) পদে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. রেফায়েতুল হায়দারকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৯ জুলাইয়ের মধ্যে তাকে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে।

উল্লেখ্য, গত ৫ জুলাই বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে পদায়ন করা হয় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান শাহীনকে। পরদিন তাকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে আন্দোলন শুরু করেন বিএনপিপন্থী চিকিৎসকরা। ৮ জুলাই তাকে কার্যালয় থেকে বের করে দেওয়া হয়। পরে ১৩ জুলাই তার নিয়োগ বাতিল করে মন্ত্রণালয়। অপরদিকে ডা. রেফায়েতুল হায়দার বিএনপিপন্থী চিকিৎসক হিসেবে পরিচিত।

নিউজটি শেয়ার করুন

বরিশালের নতুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রেফায়েতুল হায়দার

০৮:২৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬