বরিশাল ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগৈলঝাড়ায় স্বামীর নির্যাতনের অভিযোগ, প্রাণ বাঁচাতে এক মাসের শিশুকে রেখেই ঘর ছাড়লেন গৃহবধূ বরিশালে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বরিশালের বানারীপাড়ায় সাইবার মামলায় র‍্যাবের জালে আলিম মাদ্রাসার অধ্যক্ষ বরিশাল বিশ্ববিদ্যালয়কে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ ঘোষণা বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা, অর্ধলাখ টাকা উপহার নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ৬৩৩, এখনো নিখোঁজ ২ হাজারেরও বেশি মানুষ বরিশালে দিনের অর্ধেক সময়ই থাকছে না বিদ্যুৎ বরিশালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা বরিশাল, ভোলা ও ঝালকাঠি জেলার দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর মাউশির বরিশাল অঞ্চলের পরিচালক হলেন জাকির হোসেন

ঝালকাঠিতে মাহেন্দ্র বাঁচাতে গিয়ে বাস খাদে পড়ে নিহত সুপারভাইজার, আহত ১০

Agailjhara Post
  • ০৭:৫৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 71

ঝালকাঠির নলছিটি উপজেলায় একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে সুপারভাইজারের প্রাণ গেছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের পূর্ব রায়পুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নলছিটি থানার ওসি তৌহিদুজ্জান জানিয়েছেন।

নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা জায়নি। দুর্ঘটনার পর থেকে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা বলছে, ‘নাহিদ সুপার পরিবহনের’ একটি বাস পিরোজপুরের মঠবাড়িয়া থেকে যাত্রী নিয়ে বরিশালে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে পাশ কাটাতে গেলে দুই বাসের মাঝখানে একটি মাহেন্দ্র চলে চলে আসে।

সেটিকে বাঁচাতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে বাসটির সুপারভাইজার। তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।

হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাসুম ইফতেখার জানিয়েছেন।

দুর্ঘটনার সময় বাসে থাকা অন্য যাত্রীরা দ্রুত বাস থেকে বের হয়ে আসতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ওসি তৌহিদুজ্জান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

বাসটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন কাজ করছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ঝালকাঠিতে মাহেন্দ্র বাঁচাতে গিয়ে বাস খাদে পড়ে নিহত সুপারভাইজার, আহত ১০

০৭:৫৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬