বরিশাল ১২:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
পটুয়াখালীতে সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটিতে বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু ‘বাড়িতে গিয়ে দেখি উঠানে স্বামীর লাশ, বুকে দুটি গুলি’ আইফোন কিনতে এক লাখ টাকায় সন্তান বিক্রি করলেন বাবা বরিশাল বিশ্ববিদ্যালয়: কোস্টাল স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ দাবি শিক্ষার্থীদের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫ আগৈলঝাড়ায় স্বামীর নির্যাতনের অভিযোগ, প্রাণ বাঁচাতে এক মাসের শিশুকে রেখেই ঘর ছাড়লেন গৃহবধূ বরিশালে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বরিশালের বানারীপাড়ায় সাইবার মামলায় র‍্যাবের জালে আলিম মাদ্রাসার অধ্যক্ষ বরিশাল বিশ্ববিদ্যালয়কে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ ঘোষণা

বরিশালে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ, ২০ ঘণ্টায়ও মেলেনি সন্ধান

Agailjhara Post
  • ০৬:২২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / 97

বরিশালের মুলাদীতে গোসলে নেমে জামিলা (১৪) নামের এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১টায় উপজেলার জয়ন্তী নদীর চরকালেখান ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর লঞ্চঘাটে সে নিখোঁজ হয়।

জামিলা পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কেশবপুর গ্রামের শাহাবুদ্দিন দেওয়ানের মেয়ে। সে ঢাকার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। জামিলা জন্ম থেকেই ঢাকায় থাকে। গত বৃহস্পতিবার মায়ের সঙ্গে দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে তার নানা ছালাম হাওলাদারের বাড়িতে বেড়াতে এসেছিল। ছোট বোনের সঙ্গে গোসলে গিয়ে সে নদীতে নিখোঁজ হয়।

নিখোঁজ স্কুলছাত্রীর খালাতো ভাই মো. আবদুল্লাহ জানান, দুপুরে জামিলা তার ছোট বোন জান্নাতের সঙ্গে জয়ন্তী নদীতে গোসল করতে যায়। তারা সাঁতার না জানায় নদীর পাড়ে অল্প পানিতে নামে। হঠাৎ পা পিছলে জামিলা নদীতে ডুবে যায়। ওই সময় জান্নাত চিৎকার করে এবং বড় বোনকে বাঁচাতে তার চুল ধরে টেনে তোলার চেষ্টা করলে দুই বোনই নদীতে ডুবতে শুরু। চিৎকার শুনে পাড়ে থাকা জনৈক পথচারী নদী থেকে জান্নাতকে উদ্ধার করলেও জামিলা নিখোঁজ হয়। পরে স্থানীয়রা নদীতে খোঁজ শুরু করেন এবং মুলাদী ফায়ার সার্ভিসে সংবাদ দেন।

মুলাদী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক মো. সজিবুর রহমান জানান, শুক্রবার দুপুরের পর থেকে ফায়ার সার্ভিসের একটি দল জামিলাকে উদ্ধারে সন্ধান শুরু করেছে। শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বরিশালে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ, ২০ ঘণ্টায়ও মেলেনি সন্ধান

০৬:২২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬