বরিশাল ০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগৈলঝাড়ায় পারিবারিক কলহের জেরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা বরিশালে মানবপাচারের দায়ে সৌদি প্রবাসী ৩ ভাই ও এক বোনের কারাদণ্ড বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তার সেই রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বরিশালের ৬ লেন সড়কসহ বড় উন্নয়ন দাবিতে মিলল প্রধানমন্ত্রী আশ্বাস পিরোজপুরে জেলা প্রশাসকের অভিভাবকত্বে এতিম কন্যার বিয়ে গৌরনদীতে প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা বরিশাল নগরীর সাগরদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ বরিশালে শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, নিজেই তুললেন সেলফি

ঝালকাঠিতে এক ছড়ায় ঝুলছে ১২ কলার মোচা, এলাকায় চাঞ্চল্য

Agailjhara Post
  • ০৪:০১:১০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 38

একটি কলা গাছে সাধারণত একটি মোচা হওয়ার কথা থাকলেও আশ্চর্যজনকভাবে ঝালকাঠির এক এলাকায় এক ছড়ায় ১২টি কলার মোচা ধরেছে। আর তা দেখতে বিভিন্ন এলাকার মানুষ ছুটে আসছেন। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১ জুলাই) ঝালকাঠি শহরতলীর গাবখান ব্রিজসংলগ্ন রূপসীয়া গ্রামে এমন ব্যতিক্রমী ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানান, সড়কের পাশে গত বছর বেশকটি কলাগাছ রোপণ করেন স্থানীয়রা। সম্প্রতি ওই গাছগুলো থেকে একটি গাছে ছড়া দেখা দেয়। কিন্তু ও ছাড়ায় একটি মোচা হওয়ার কথা থাকলেও ঘটে বিস্ময়কর ঘটনা। একই ছড়া থেকে একে একে একটি দুটি নয়, ১২টি কলার মোচা বের হয়। আর তা নিয়ে রীতিমত গ্রাম ও বাজারে হৈচৈ পড়ে গেছে। কৌতূহলী লোকজন প্রতিদিন ভিড় করেছে এ দৃশ্য দেখতে। কেউ কেউ আবার ছবি তুলে নিয়ে যাচ্ছেন। গ্রামের বাজারের চায়ের দোকানও এখন বিস্ময়কর ১২ কলার মোচার গল্প নিয়েই আড্ডা জমেছে।

স্থানীয়রা রহিমুদ্দীন মাঝি (৬৫) বলেন, ‘আমার জীবনে এই প্রথমবার দেখলাম। এটা হয়তো শেষ জামানা। তাই শেষ জীবনে এটা দেখলাম।’

গ্রামের যুবক শাহীন খান বলেন, ‘গত বছর আমরা রাস্তার পাশে অনেকগুলো কলাগাছ লাগিয়েছিলাম। এবার সেখান থেকে একটি গাছে মোচা এসেছে। তবে একটি ছড়ায় ১২টি। সত্যিই অবাক করার মতো, গাছটি না দেখলে বিশ্বাস করা যাবে না। এখন প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন ছুটে আসছেন।’

এ ব্যাপারে ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহমেদ বলেন, বিষয়টি আমিও শুনেছি। গাছটিতে অনেক বেশি পরাগায়ন হওয়ার কারণে এমনটি ঘটতে পারে। তবে এমনটি খুব বেশি হয় না বলেও জানান এই কৃষি কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

ঝালকাঠিতে এক ছড়ায় ঝুলছে ১২ কলার মোচা, এলাকায় চাঞ্চল্য

০৪:০১:১০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬