বরিশাল ০৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বরিশালে লোডশেডিংয়ের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির হ্যারিকেন মিছিল আগৈলঝাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু আগৈলঝাড়ায় ফুটবল খেলতে গিয়ে পেটে বলের আঘাতে মাদ্রাসাছাত্রের মৃত্যু গৌরনদীতে ৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করল ১৩ বছরের মুসাইব আগৈলঝাড়ায় ক্রসফায়ারে দুজনকে হত্যা : হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ এক পা হারিয়েও থামেনি বরিশালের সামিয়া, প্রতিকূলতা জয় করে এসএসসিতে সাফল্য উজিরপুরে নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক ছাত্রদল নেতা, অতঃপর গণধোলাই বরিশাল জেলা জজ আদালতের ফটকের সামনে ককটেল বিস্ফোরণ জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা বিভাগ বরিশাল, জেলা পটুয়াখালী বরিশালের উজিরপুরে ক্লাস চলাকালে শিক্ষকের মাথায় ছাদের পলেস্তারা

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুট লম্বা মৃত তিমি

Agailjhara Post
  • ০৮:৩০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 58

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রায় ৫৬ ফুট দীর্ঘ একটি বিশালাকৃতির মৃত বেলিন তিমি ভেসে এসেছে।

সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে কাউয়ার চর বসুধা আইল্যান্ড-সংলগ্ন সৈকত থেকে তিমিটির সন্ধান পান উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা)-এর সদস্যরা। খবর ছড়িয়ে পড়লে তিমিটিকে একনজর দেখতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ভিড় জমে।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও উপরার আহ্বায়ক কেএম বাচ্চু জানান, সকালে স্থানীয় ট্যুর গাইড তরিকুল ইসলাম সৈকতে মৃত তিমিটি দেখতে পেয়ে তাদের খবর দেন। পরে বন বিভাগকে বিষয়টি জানানো হয়। তিমিটির দৈর্ঘ্য প্রায় ৫৬ ফুট এবং প্রস্থ ১৬ ফুট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তিমিটির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

উপকূল ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, এর আগে ২০১৮ ও ২০২২ সালে একটি করে তিমি এবং চলতি বছরের ৩ জুন আরেকটি মৃত তিমি কুয়াকাটা সৈকতে ভেসে এসেছিল। অল্প সময়ের ব্যবধানে বারবার তিমি, ডলফিন ও কচ্ছপের মৃতদেহ উপকূলে ভেসে আসার ঘটনা উদ্বেগজনক। এসব মৃত্যুর রহস্য উদঘাটনে কার্যকর গবেষণার দাবি জানান তিনি।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োলজি অ্যান্ড জেনেটিক্স ও মৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বিভাগের অধ্যাপক রাজীব সরকার বলেন, বাহ্যিক বৈশিষ্ট্য দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি বেলিন তিমি। যারা সমুদ্রের প্ল্যাঙ্কটন ও ক্ষুদ্র জীব ছেঁকে খাদ্য গ্রহণ করে।

তিনি বলেন, সমুদ্রের পরিবেশগত পরিবর্তন, খাদ্যসংকট, অসুস্থতা, জাহাজের সঙ্গে সংঘর্ষ কিংবা সমুদ্রস্রোতের কারণে এ ধরনের বৃহৎ সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী উপকূলে ভেসে আসতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে বৈজ্ঞানিক পরীক্ষা প্রয়োজন। পাশাপাশি তিমিটির নমুনা সংগ্রহ, প্রজাতি শনাক্তকরণ এবং ভবিষ্যৎ গবেষণার জন্য কঙ্কাল সংরক্ষণের উদ্যোগ নেওয়ারও পরামর্শ দেন তিনি।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, খবর পাওয়ার পর বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। দুর্গন্ধ ছড়ানো রোধে তিমিটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক বলেন, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন দীর্ঘদিন ধরে উপকূলের জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করছে। তিমিটি পচাগলা অবস্থায় থাকায় বন বিভাগ ও পৌরসভার সহযোগিতায় দ্রুত মাটি চাপা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের কোনো ভোগান্তি না হয়।

নিউজটি শেয়ার করুন

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুট লম্বা মৃত তিমি

০৮:৩০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬