বরিশাল ০১:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগৈলঝাড়ায় স্বামীর নির্যাতনের অভিযোগ, প্রাণ বাঁচাতে এক মাসের শিশুকে রেখেই ঘর ছাড়লেন গৃহবধূ বরিশালে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বরিশালের বানারীপাড়ায় সাইবার মামলায় র‍্যাবের জালে আলিম মাদ্রাসার অধ্যক্ষ বরিশাল বিশ্ববিদ্যালয়কে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ ঘোষণা বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা, অর্ধলাখ টাকা উপহার নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ৬৩৩, এখনো নিখোঁজ ২ হাজারেরও বেশি মানুষ বরিশালে দিনের অর্ধেক সময়ই থাকছে না বিদ্যুৎ বরিশালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা বরিশাল, ভোলা ও ঝালকাঠি জেলার দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর মাউশির বরিশাল অঞ্চলের পরিচালক হলেন জাকির হোসেন

গৌরনদীতে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, স্বামী পলাতক

Agailjhara Post
  • ০৮:০১:২৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / 92

পরিবারের অমতে প্রেমের টানে হাত ধরে ঘর বেঁধেছিল কিশোরী লাবনী আক্তার (১৬)। স্বপ্ন ছিল সুখে-শান্তিতে সংসার করার। কিন্তু বিয়ের মাত্র ৯ মাসের মাথায় সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। স্বামীর বাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে ওই তরুণী।

শনিবার (২২ আগস্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত লাবনী আক্তার বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভুরঘাটা গ্রামের হাসমত আলী খানের মেয়ে। তার স্বামী রিফাত ঘরামী মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর গ্রামের আমজেদ আলী ঘরামীর ছেলে।

মৃত লাবনীর মা রাজিয়া সুলতানা অভিযোগ করে বলেন, রিফাত ও তার পরিবারের নির্যাতন সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন লাবনী। একপর্যায়ে সে বিষপান করে।

তিনি আরও বলেন, দুপুর ১২টার দিকে বিষপানরত অবস্থায় লাবনী তাদের বাড়ির সামনে এসে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় লাবনীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লাবনী মৃত্যুর কোলে ঢলে পড়েন।

লাবনীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত লাবনীর স্বজনরা অভিযোগ করেন, এটি নিছক আত্মহত্যা নয়; দীর্ঘদিনের নির্যাতন ও মানসিক যন্ত্রণাই লাবনীকে এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

এ ঘটনায় লাবনীর পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

তবে অভিযোগের বিষয়ে রিফাত ঘরামীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

গৌরনদীতে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, স্বামী পলাতক

০৮:০১:২৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬