বরিশাল ০১:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগৈলঝাড়ায় স্বামীর নির্যাতনের অভিযোগ, প্রাণ বাঁচাতে এক মাসের শিশুকে রেখেই ঘর ছাড়লেন গৃহবধূ বরিশালে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বরিশালের বানারীপাড়ায় সাইবার মামলায় র‍্যাবের জালে আলিম মাদ্রাসার অধ্যক্ষ বরিশাল বিশ্ববিদ্যালয়কে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ ঘোষণা বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা, অর্ধলাখ টাকা উপহার নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ৬৩৩, এখনো নিখোঁজ ২ হাজারেরও বেশি মানুষ বরিশালে দিনের অর্ধেক সময়ই থাকছে না বিদ্যুৎ বরিশালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা বরিশাল, ভোলা ও ঝালকাঠি জেলার দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর মাউশির বরিশাল অঞ্চলের পরিচালক হলেন জাকির হোসেন

আগৈলঝাড়ায় নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কারে এলাকাবাসীর উদ্যোগ, সরকারি বরাদ্দের দাবি

Agailjhara Post
  • ০৭:৫১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 40

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ বাগধা বালুর মাঠসংলগ্ন উজিরপুর যাতায়াতের সংযোগ সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে দুর্ভোগ আরও বাড়ছে। এতে প্রতিনিয়ত যানবাহন উল্টে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও দীর্ঘদিন কোনো সরকারি বরাদ্দ পাওয়া যায়নি। সড়কের বেহাল অবস্থার কারণে জনভোগান্তি চরমে পৌঁছালে এবং দুর্ঘটনা বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত নিজেদের উদ্যোগেই সংস্কারের সিদ্ধান্ত নেন এলাকাবাসী।

দুর্ঘটনা এড়াতে স্থানীয় বাসিন্দারা ও ‘কল্লোল পল্লি মঙ্গল তরুণ সংঘ’ যৌথভাবে চাঁদা সংগ্রহ করে সড়কের সংস্কারকাজ শুরু করেছেন। তাদের উদ্যোগে সাড়া দিয়ে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

তবে উদ্যোক্তারা জানান, ব্যক্তিগত উদ্যোগে সংগৃহীত সীমিত অর্থ দিয়ে পুরো সড়কের সংস্কার করা সম্ভব নয়। সড়কটি সম্পূর্ণভাবে চলাচলের উপযোগী করতে সরকারি জরুরি বরাদ্দ প্রয়োজন।

এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের মাধ্যমে স্থায়ী সংস্কারের ব্যবস্থা করা হোক। স্থানীয়দের প্রত্যাশা, জনদুর্ভোগ ও দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

নিউজটি শেয়ার করুন

আগৈলঝাড়ায় নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কারে এলাকাবাসীর উদ্যোগ, সরকারি বরাদ্দের দাবি

০৭:৫১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬