বরিশাল ০২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বরিশালের নদী ও প্রাকৃতিক সৌন্দর্যে আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত উজিরপুরের শোলক ও আগৈলঝাড়ার রত্নপুরে মাদক-অপরাধবিরোধী সভা ও মিছিল গৌরনদীতে দুই ছেলের হাতে মা ও ভিক্ষুক নির্যাতিত, ভয়ে বাড়িছাড়া মা; যমজ দুই ভাই গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু, মহাসড়ক অবরোধ বরিশালের শতবর্ষী মসজিদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বরিশালের দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৪ গৌরনদীতে নারীকে হেনস্তার ভিডিও ভাইরাল, আত্মগোপনে যুবদলকর্মী রাষ্ট্রপতি পদে বিএনপি থেকে মির্জা ফখরুল মনোনীত বরিশাল বিএম কলেজ: সংস্কারের দাবি পূরণ না হওয়ায় মাঠে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ আগৈলঝাড়ায় ইউএনওর নির্দেশে গাছ কাটা বন্ধের ১৩ দিন পর ফের সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ

সড়ক দুর্ঘটনায় আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু, মহাসড়ক অবরোধ

Agailjhara Post
  • ০৬:০০:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 28

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন মারা গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ হয়ে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।

এর আগে এদিন বিকেল সাড়ে ৪টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন দপদপিয়া ব্রিজ এলাকায় বিআরটিসি বাস ও যাত্রীবোঝাই একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অন্তত চারজন আহত হন। আহতদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর আরাফাতকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছিল। তবে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

আরাফাতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করেন।

উল্লেখ্য, মৃত্যুর আগে রাত ৯টার দিকে শিক্ষার্থীরা চার দফা দাবি জানান। দাবিগুলো হলো

১. সম্পূর্ণ চিকিৎসা ব্যয় বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে।

২. আগামী ১৫ দিনের মধ্যে মহাসড়ক মেরামত করতে হবে।

৩. বিশ্ববিদ্যালয় থেকে রূপাতলী পর্যন্ত সার্বক্ষণিক বাসের ব্যবস্থা করতে হবে।

৪. বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের দুই পাশে ফুটপাত চালু করতে হবে।

নিউজটি শেয়ার করুন

সড়ক দুর্ঘটনায় আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু, মহাসড়ক অবরোধ

০৬:০০:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬