বরিশাল ০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বরিশালের শতবর্ষী মসজিদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বরিশালের দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৪ গৌরনদীতে নারীকে হেনস্তার ভিডিও ভাইরাল, আত্মগোপনে যুবদলকর্মী রাষ্ট্রপতি পদে বিএনপি থেকে মির্জা ফখরুল মনোনীত বরিশাল বিএম কলেজ: সংস্কারের দাবি পূরণ না হওয়ায় মাঠে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ আগৈলঝাড়ায় ইউএনওর নির্দেশে গাছ কাটা বন্ধের ১৩ দিন পর ফের সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ বরিশাল নগরে সরকারি জমি বিএনপি নেতাদের দখলে বরিশালের ভাসমান পেয়ারা হাটে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, দেখলেন রপ্তানির সম্ভাবনা বরিশালে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্রসহ ২ যুবক আটক, মূলহোতা পলাতক বরিশালে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

আগৈলঝাড়ায় ইউএনওর নির্দেশে গাছ কাটা বন্ধের ১৩ দিন পর ফের সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ

Agailjhara Post
  • ১১:৫৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 17

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে অবৈধভাবে সরকারি গাছ কাটা বন্ধের ১৩ দিন পর ফের সেই গাছ কাটার অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের গুপ্তেরহাট-কুমারভাঙ্গা সড়কের পাশ থেকে গাছগুলো কেটে ফেলা হয়।

জানা গেছে, গত ২৬ জুলাই ওই সড়কের পাশ থেকে অবৈধভাবে সরকারি গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার। এ সময় তিনি গাছ কাটা বন্ধ করে দেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

তবে অভিযোগ রয়েছে, ঘটনার ১৩ দিন পর শনিবার সকালে উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের জলিল বয়াতি ওই গাছগুলো স্থানীয় ব্যবসায়ী সোহরাব সিকদারের কাছে বিক্রি করেন। পরে সোহরাব সিকদার শ্রমিক দিয়ে একটি বড় রেইনট্রি গাছ কাটা শুরু করেন।

বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ইউএনও নিরুপম মজুমদার বন বিভাগকে ঘটনাস্থলে থাকা কাটা গাছগুলো জব্দ করার নির্দেশ দেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের পাশে থাকা গাছগুলোর মধ্যে দুটি বড় চাম্বল গাছ এরই মধ্যে কেটে ফেলা হয়েছে। এছাড়া আরও একটি বড় রেইনট্রি গাছও কেটে সড়কের পাশে ফেলে রাখা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, “এর আগে বন বিভাগের মাধ্যমে গাছ কাটা বন্ধের নির্দেশ দিয়েছিলাম। আবার ১৩ দিন পর সেই গাছ কেটে ফেলেছে। আমি কাটা গাছ জব্দ করার নির্দেশ দিয়েছি।”

স্থানীয়দের অভিযোগ, সরকারি গাছ কাটার বিষয়ে আগেই নিষেধাজ্ঞা দেওয়ার পরও ফের গাছ কাটার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আগৈলঝাড়ায় ইউএনওর নির্দেশে গাছ কাটা বন্ধের ১৩ দিন পর ফের সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ

১১:৫৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬