বরিশাল ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগৈলঝাড়ায় ছাত্রদল ও জাসাসের দুই নেতা হত্যায় ২৫ হাজার টাকা পুরস্কার পান দুই এএসআই চাঁদা না পেয়ে চরের ঘাসে বিষ: তিন মহিষের মৃত্যু, আশঙ্কাজনক ২৭ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি আগৈলঝাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিক্ষকের অপসারণ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনশন এই সেই আইফোন, যার জন্য সন্তান বিক্রি করেন বাবা পদ্মা সেতুতে বড় দুর্ঘটনা থেকে বাঁচল যাত্রীবোঝাই বাস, ঢালে বাস উল্টে আহত ১০ বরিশাল বিভাগে বছরে ৩০ হাজার মানুষ চোখের ছানিতে আক্রান্ত পটুয়াখালীতে সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটিতে বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু

আগৈলঝাড়ায় ব্রিজে রডের পরিবর্তে বাঁশ, ভেঙে দিল প্রশাসন

Agailjhara Post
  • ১১:৪৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 214

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহার করে ঢালাই দেওয়া হয়েছে একটি আয়রন ব্রিজ। এ সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর গতকাল সোমবার বিকেলে ব্রিজটি ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক ও উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশমী-করিমবাজার খালের ওপর বারপাইকা গ্রামের রুহুল হোসেনের বাড়ির সামনে বাগধা ইউনিয়ন পরিষদের অর্থায়নে ব্রিজটি নির্মাণ করা হয়। ব্রিজটির দৈর্ঘ্য ৪৫ ফুট এবং প্রস্থ সাড়ে পাঁচ ফুট।

স্থানীয়দের অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী ব্রিজের ঢালাই ৫ ইঞ্চি হওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে সাড়ে ৩ ইঞ্চি। আয়রন ব্রিজে দৈর্ঘ্যে ৮ ইঞ্চি ও প্রস্থে ৬ ইঞ্চি পরপর রড দেওয়ার নিয়ম থাকলেও ঠিকাদার ১ ফুট পরপর রড দেন।

স্থানীয়রা ঢালাইয়ের সময় বাধা দিলে ঠিকাদার ৫ পিস রড আনেন। ঢালাইয়ে সিমেন্ট কম থাকায় স্থানীয়দের দিয়ে ৫ ব্যাগ সিমেন্ট কিনিয়ে এনে ব্রিজের উত্তর পাড়ে ১৩ এপ্রিল বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই সম্পন্ন করা হয় বলেও জানান স্থানীয়রা।

বাঁশ দিয়ে ব্রিজ ঢালাইয়ের ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে উপজেলা প্রশাসন পদক্ষেপ নেয়। পরে একাধিকবার ব্রিজটি ভাঙার কথা বলা হয়। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক ও উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তীর উপস্থিতিতে ব্রিজটি ভাঙা হলে উত্তর পাশে রডের পরিবর্তে বাঁশ পাওয়া যায়।

উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, `ব্রিজটি ভাঙার পরে উত্তর পাশে রডের সঙ্গে বাঁশ পাওয়া গেছে। যে ঠিকাদার রডের সঙ্গে বাঁশ দিয়ে ব্রিজ ঢালাই দিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আগৈলঝাড়ায় ব্রিজে রডের পরিবর্তে বাঁশ, ভেঙে দিল প্রশাসন

১১:৪৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬