বরিশাল ০২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
পটুয়াখালীতে সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটিতে বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু ‘বাড়িতে গিয়ে দেখি উঠানে স্বামীর লাশ, বুকে দুটি গুলি’ আইফোন কিনতে এক লাখ টাকায় সন্তান বিক্রি করলেন বাবা বরিশাল বিশ্ববিদ্যালয়: কোস্টাল স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ দাবি শিক্ষার্থীদের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫ আগৈলঝাড়ায় স্বামীর নির্যাতনের অভিযোগ, প্রাণ বাঁচাতে এক মাসের শিশুকে রেখেই ঘর ছাড়লেন গৃহবধূ বরিশালে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বরিশালের বানারীপাড়ায় সাইবার মামলায় র‍্যাবের জালে আলিম মাদ্রাসার অধ্যক্ষ বরিশাল বিশ্ববিদ্যালয়কে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ ঘোষণা

বরিশালে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Agailjhara Post
  • ০৮:০০:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / 21

বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শনিবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে এয়ারপোর্ট থানাধীন কাশিপুর ইউনিয়নের কলসগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মনু ইসলাম ওরফে মনির (৩৮)। তিনি জামালপুর সদর থানার শ্রীচন্দ্রবাড়ি এলাকার মৃত বাচ্চু মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের সার্বিক দিকনির্দেশনা ও গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে এসআই মো. জাহিদ হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এএসআই মো. খবির হোসেন, এএসআই মো. মনির হোসাইনসহ গোয়েন্দা পুলিশের সদস্যরা অংশ নেন।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি বিভিন্ন স্থান থেকে গোপনে মাদক সংগ্রহ করে বরিশালে এনে বিক্রি করার কথা জানিয়েছেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত মহানগরী গড়ে তুলতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

বরিশালে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

০৮:০০:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬