পুলিশের ৭৮ জন পরিদর্শককে (নিরস্ত্র) বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ পদোন্নতির তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি দিয়ে তাঁদের বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের চাকরি পুলিশ সদর দপ্তরে ন্যস্ত করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদান করতে হবে।
আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা

