জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট গড়ার জের ধরেই এই পদত্যাগ বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

পদত্যাগের কথা জানিয়ে হোয়াইটসঅ্যাপ বার্তায় সামান্তা শারমিন বলেন, ‘আপনারা জানেন আজ থেকে প্রায় এক বছর আগে আমি জাতীয় নাগরিক পার্টির জোট গঠনের প্রশ্নে একটা আলাদা অবস্থান নিয়েছিলাম। আমি বলেছিলাম জামায়াতে ইসলামী নীতিগত বা কৌশলগত কোনো ক্ষেত্রেই মিত্র হওয়ার যোগ্য না এবং তাদের সাথে জোট করার জন্য এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে।’

সূত্র: আজকের পত্রিকা