বরিশাল জেলা পুলিশের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান। পেশাগত দায়িত্ব পালনে দক্ষতা, মাদকদ্রব্য উদ্ধার এবং আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা পেয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) বরিশাল জেলা পুলিশের কার্যালয়ে আয়োজিত মাসিক সভায় তাঁর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করে ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, “শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলাম। পাশাপাশি শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবেও নির্বাচিত হয়েছি। এ অর্জনে আপনাদের সহযোগিতা ছিল সর্বোচ্চ। ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে।”
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল জেলা পুলিশের মাসিক সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান এবং পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সভায় আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খানের এ অর্জনের বিষয়টি উল্লেখ করা হয়।
একই সঙ্গে শ্রেষ্ঠ ওসি ও শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে স্বীকৃতি পাওয়ায় আগৈলঝাড়া থানার পুলিশ সদস্যদের মধ্যে এ অর্জন বিশেষ গুরুত্ব বহন করছে।

