ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে আটক শ্রমিকদের ছাড়িয়ে নিতে গাজীপুরের কাশিমপুর থানা ঘেরাওয়ের চেষ্টা করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস (টিয়ার শেল) ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

আজ মঙ্গলবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লাহ মোহাম্মদ খালিদ হোসেন।

জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। যত দূর শুনেছি, শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বিস্তারিত তথ্য পাওয়ার পর এ বিষয়ে জানানো যাবে।’

সূত্র: আজকের পত্রিকা