মিরপুর থানা জাসাসের সদস্য সচিব ও রূপনগর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. রুহুল আমিনের মমতাময়ী মা হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবার সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট রাত ১টার দিকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমার শেষ ইচ্ছা অনুযায়ী বরিশালের আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠি গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর বাবা-মায়ের কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়।
জানাজার নামাজে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বক্তিয়ার, উপজেলা ছাত্রদলের সিনিয়র সভাপতি আবুবকর সিদ্দিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসী অংশ নেন।
এসময় সুজনকাঠি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমদ এবং আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক কুরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত বয়ান পেশ করেন। জানাজার নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা শহিদুল ইসলাম।
এদিকে মো. রুহুল আমিনের মায়ের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

