গৌরনদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ পালিত
- ০১:৫০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / 81
জুলাই শহীদ দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, জেলা বিএনপির সদস্য আলহাজ আবুল হোসেন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, বরিশাল জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম সেন্টু খান, টরকি বণিক সমিতির সভাপতি শাহবুব শরীফ, সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার দাস, ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, জেলা মহিলা দলের নেত্রী তাসলিমা বেগম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন রাজা, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস. মাসুদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি সোলায়মান তুহিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি গোলাম মোর্শেদ, জুলাই যুদ্ধে নিহত পরিবারের সদস্য মোহাম্মদ ইলিয়াস এবং জুলাই যুদ্ধে আহত মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




















