বরিশাল ০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগৈলঝাড়ায় পারিবারিক কলহের জেরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা বরিশালে মানবপাচারের দায়ে সৌদি প্রবাসী ৩ ভাই ও এক বোনের কারাদণ্ড বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তার সেই রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বরিশালের ৬ লেন সড়কসহ বড় উন্নয়ন দাবিতে মিলল প্রধানমন্ত্রী আশ্বাস পিরোজপুরে জেলা প্রশাসকের অভিভাবকত্বে এতিম কন্যার বিয়ে গৌরনদীতে প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা বরিশাল নগরীর সাগরদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ বরিশালে শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, নিজেই তুললেন সেলফি

হারের পর ব্রাজিলের অর্ধশতাধিক পতাকা খুলে নিলেন আর্জেন্টিনার সমর্থকরা

Agailjhara Post
  • ০১:০০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 64

নরওয়ের সঙ্গে বাঁচা-মরার লড়াইয়ে ব্রাজিলের পরাজয়ের দেশটির পতাকা খুলে নিয়েছেন আর্জেন্টিনার সমর্থকরা। এমনই ঘটনা ঘটেছে পটুয়াখালীর বাউফল উপজেলায়। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এমন আচরণকে ক্রীড়াসুলভ মনোভাবের পরিপন্থি বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার গোলাবাড়ি বেইলি ব্রিজের দুই পাশে টানানো পতাকাগুলো খুলে নেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে উৎসবের আমেজে গোলাবাড়ি এলাকার বাসিন্দা ও ব্রাজিল সমর্থক তুহিন নিজ উদ্যোগে বেইলি ব্রিজের দুই পাশে অর্ধশতাধিক ব্রাজিলের পতাকা টানিয়েছিলেন। খেলা চলাকালে ব্রিজের দুই পাশজুড়ে উড়তে থাকা পতাকাগুলো পথচারীদের নজর কাড়ে এবং ফুটবলপ্রেমীদের মধ্যে ভিন্নমাত্রার উৎসবের আবহ তৈরি করে।

তবে ব্রাজিল টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পরদিন দুপুরে এক আর্জেন্টিনা সমর্থক এসে একে একে সবগুলো পতাকা খুলে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনাকে ক্রীড়াসুলভ আচরণের পরিপন্থী হিসেবে দেখছেন স্থানীয়রা। এমনকি অনেক আর্জেন্টিনা সমর্থকও বিষয়টিকে সমর্থন করেননি।

স্থানীয় আর্জেন্টিনা সমর্থক রাসেল বলেন, খেলার মাঠে হার-জিত থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু প্রতিপক্ষ দল হেরে গেছে বলে তাদের পতাকা খুলে ফেলা কোনো সুস্থ ক্রীড়ামোদীর কাজ হতে পারে না। এ ধরনের খামখেয়ালি আচরণে আর্জেন্টিনা সমর্থকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও, যার উদ্যোগে পতাকাগুলো টানানো হয়েছিল সেই ব্রাজিল সমর্থক তুহিনের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয়দের দাবি, ফুটবল নিয়ে উন্মাদনা থাকলেও তা যেন কখনোই প্রতিপক্ষকে হেয় করা বা উসকানিমূলক আচরণে রূপ না নেয়। খেলাকে ঘিরে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখাই একজন প্রকৃত ক্রীড়াপ্রেমীর পরিচয়।

নিউজটি শেয়ার করুন

হারের পর ব্রাজিলের অর্ধশতাধিক পতাকা খুলে নিলেন আর্জেন্টিনার সমর্থকরা

০১:০০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬