=== console.log('header!'); // вставь сюда свой код полностью
বরিশাল ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়া বরিশালে বিএনপির কমিটি নেই: নেতারা ব্যস্ত নিজেদের নিয়ে, হতাশ কর্মীরা আগৈলঝাড়ায় ছাত্রদল ও জাসাসের দুই নেতা হত্যায় ২৫ হাজার টাকা পুরস্কার পান দুই এএসআই চাঁদা না পেয়ে চরের ঘাসে বিষ: তিন মহিষের মৃত্যু, আশঙ্কাজনক ২৭ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি আগৈলঝাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিক্ষকের অপসারণ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনশন এই সেই আইফোন, যার জন্য সন্তান বিক্রি করেন বাবা পদ্মা সেতুতে বড় দুর্ঘটনা থেকে বাঁচল যাত্রীবোঝাই বাস, ঢালে বাস উল্টে আহত ১০ বরিশাল বিভাগে বছরে ৩০ হাজার মানুষ চোখের ছানিতে আক্রান্ত

বরিশালে মানবপাচারের দায়ে সৌদি প্রবাসী ৩ ভাই ও এক বোনের কারাদণ্ড

Agailjhara Post
  • ০৯:০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 183

মানবপাচারের দায়ে সৌদি আরব প্রবাসী তিন ভাই ও এক বোনকে কারাদণ্ড দিয়েছে বরিশালের আদালত। এর মধ্যে তিন ভাইকে ১৯ বছর এবং এক বোনকে ১৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার বিকালে বরিশালের মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এক আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানিয়েছেন।

দণ্ডিতরা হলেন- সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ পানবাড়িয়া গ্রামের বাবুল হাওলাদারের সৌদি প্রবাসী ছেলে রাশেদ হাওলাদার, রাসেল হাওলাদার ও টিপু হাওলাদার এবং মেয়ে রেশমা বেগম।

রায় ঘোষণার সময় শুধু রেশমা বেগম আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বাদী অহিদা খাতুন শায়েস্তাবাদ ইউনিয়নের চর আইচা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

মামলার বরাতে বেঞ্চ সহকারী বলেন, বাদী ও আসামিরা পূর্বপরিচিত। বাদীর স্বামী শহিদুল ইসলাম স্যানিটারি মিস্ত্রি। তাকে আসামিরা ভাল কাজের প্রলোভন দেখিয়ে পাঁচ লাখ টাকার বিনিময়ে সৌদি আরব নেওয়ার প্রস্তাব দেন। শহিদুল চার লাখ ৬৭ হাজার টাকা দেওয়ার পর ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি তাকে সৌদি আরব নেওয়া হয়।

সেখানে নিয়ে তাকে একটি কক্ষে আটকে রাখা হয়। পরে আরও দুই লাখ টাকা দাবি করেন আসামিরা। টাকা দিতে না পারায় শহীদুল ইসলামকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় শহীদুলের স্ত্রী অহিদা খাতুন চারজনকে আসামি করে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে কাউনিয়া থানার পরিদর্শক মোস্তাফিজুর রহমান চার ভাইবোনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় সাতজন সাক্ষ্য দিয়েছেন।

বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন, আদালত আসামিদের কারাদণ্ডের পাশাপাশি চারজনকে ছয় লাখ টাকা করে জরিমানা; অনাদায়ে আরও ১১ মাসের কারাদণ্ড দিয়েছেন। জরিমানার টাকা আদায় করে ভুক্তভোগীকে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তিন ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন বিচারক।

নিউজটি শেয়ার করুন

বরিশালে মানবপাচারের দায়ে সৌদি প্রবাসী ৩ ভাই ও এক বোনের কারাদণ্ড

০৯:০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬