বরিশাল ০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগৈলঝাড়ায় পারিবারিক কলহের জেরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা বরিশালে মানবপাচারের দায়ে সৌদি প্রবাসী ৩ ভাই ও এক বোনের কারাদণ্ড বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তার সেই রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বরিশালের ৬ লেন সড়কসহ বড় উন্নয়ন দাবিতে মিলল প্রধানমন্ত্রী আশ্বাস পিরোজপুরে জেলা প্রশাসকের অভিভাবকত্বে এতিম কন্যার বিয়ে গৌরনদীতে প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা বরিশাল নগরীর সাগরদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ বরিশালে শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, নিজেই তুললেন সেলফি

আগৈলঝাড়ায় পারিবারিক কলহের জেরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

Agailjhara Post
  • ০৯:১৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 45

বরিশালের আগৈলঝাড়ায় কাকলী আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাকলী আক্তার কালাম মোল্লার মেয়ে। সে বাশাইল বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘটনার সময় কাকলী বাড়ির একটি কক্ষে একা ছিল।

পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সুবল কৃষ্ণ কুণ্ডু তাকে মৃত ঘোষণা করেন।

আগৈলঝাড়া থানার তদন্ত ওসি সুশংকর মল্লিক বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আগৈলঝাড়ায় পারিবারিক কলহের জেরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

০৯:১৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬